উক্ত প্রস্তাব কী পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের আলোকে ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সাধারণত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্যগুলো পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান নামে আত্মপ্রকাশ করে। দুটি অংশে বিভক্ত রাষ্ট্রটি নানা সমস্যার সম্মুখীন হয়। ১৯৪০ সালে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের লাহোর প্রস্তাবের মূল দাবিই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যায় এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিগৃহীত ও শোষিত হতে থাকে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। ফলশ্রুতিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন সংঘটিত হয়। ভাষাভিত্তিক জাতীয়তাবোধের চেতনায় ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো মিলিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী চেতনা আরো দৃঢ় এবং সুসংহত হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও লাহোর প্রস্তাবের আলোকে ৬ দফা দাবি উত্থাপন করেন। ৬ দফার প্রথম দফাই ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের বাস্তবায়ন করা। পরবর্তীকালে ৬ দফাকে ভিত্তি করে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর বাঙালি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে। যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল— উক্তিটি যথার্থ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উক্ত প্রস্তাব কী পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর