উদ্দীপকে আলোচিত কেন্দ্রীয় শহীদ মিনারটি কোন ঘটনার প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আলোচিত কেন্দ্রীয় শহিদ মিনারটি ভাষা আন্দোলনের প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষাকে বাদ দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। পূর্ব পাকিস্তানের ছাত্র ও তরুণসমাজ এ ঘোষণার প্রতিবাদ জানায় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারা পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেয়। এ কর্মসূচিকে বানচাল করার জন্য শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করে। কিন্তু ঢাকায় ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি করলে শহিদ হন সালাম, বরকত, জব্বার, রফিকসহ আরো অনেকে। ফলে ভাষা আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে ঢাকায় নির্মিত হয় কেন্দ্রীয় শহিদ মিনার । উদ্দীপকে লক্ষ করা যায়, মিতু তার পরিবারের সাথে ঢাকার বাইরে বসবাস করে। ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার দেখতে যাওয়া তার অনেক দিনের ইচ্ছে। যেহেতু কেন্দ্রীয় শহিদ মিনার ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে নির্মিত হয়েছিল, সেহেতু বলা যায়, উদ্দীপকে আলোচিত কেন্দ্রীয় শহিদ মিনারটি ভাষা আন্দোলনের ঘটনার প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আলোচিত কেন্দ্রীয় শহীদ মিনারটি কোন ঘটনার প্রেক্ষিতে নির্মা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর