শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের শেষোক্ত লাইনটির মর্মার্থ বিশ্লেষণ করো।

উত্তর: কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিতু ভীষণ গর্বিত হয়েছিল — উদ্দীপকের শেষোক্ত এ লাইনটি ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যকেই প্রতিফলিত করে। ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মিত হয় । ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায় । ভাষা আন্দোলনকে ঘিরেই বাঙালি জাতি স্বাধিকারের বিষয়ে সচেতন হয়ে ওঠে। এ আন্দোলনই বাঙালি জাতিকে সর্বপ্রথম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জোগায়। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ ও স্বায়ত্তশাসনবিরোধী কার্যক্রমের প্রতিবাদে সর্বস্তরের জনগণ এ আন্দোলনে অংশ নেয়। ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক। ভাষা আন্দোলনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের সাথে বাঙালি জাতির যে স্বাতন্ত্র্যবোধ পরিলক্ষিত হয়, তারই ফলাফল বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। বাঙালি জাতীয়তাবাদী চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা জোগায় এবং বাঙালির রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে আরো সুগম করে। জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের দুঃশাসনের দাঁতভাঙা জবাব দেয়। এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে 'বাংলাদেশ' নামক একটি সার্বভৌম রাষ্ট্রের। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়। এই চেতনাই অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। আর এ কারণেই মিতু কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে গর্ববোধ করে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের শেষোক্ত লাইনটির মর্মার্থ বিশ্লেষণ করো।

উদ্দীপক

মিতু ঢাকার বাইরে তার পরিবারের সাথে বসবাস করে। তার অনেক দিনের ইচ্ছে সে ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে যাবে। প্রভাত ফেরীতে অংশ নিবে। সে তার ইচ্ছে তার বাবাকে জানায়। মিতুর বাবা তার কথামতো স্ব-পরিবারে একবার একুশে ফেব্রুয়ারীর প্রভাত ফেরীতে অংশ নেয়। মিতু সেদিন ভীষণ গর্বিত হয়েছিল।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়েছিল ১৯৫৬ সালে।

উত্তর

ছয় দফার অন্যতম দুটি দফা হলো— ১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতির। প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আইনসভা হবে সার্বভৌম। সংবিধানে জনগণের পূর্ণ মৌলিক অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষিত হবে। ২. যুক্তরাষ্ট্রীয় সরকারে কেন্দ্রের অধীনে কেবল দুটি বিষয় থাকবে— দেশরক্ষা ও পররাষ্ট্র। সরকারের অবশিষ্ট বিষয়গুলো প্রদেশসমূহের হাতে ন্যস্ত থাকবে।

উত্তর

উদ্দীপকে আলোচিত কেন্দ্রীয় শহিদ মিনারটি ভাষা আন্দোলনের প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। পাকিস্তানের মোট জনগোষ্ঠীর ৫৬.৪০ শতাংশ মানুষের মুখের ভাষাকে বাদ দিয়ে পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং খাজা নাজিমুদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। পূর্ব পাকিস্তানের ছাত্র ও তরুণসমাজ এ ঘোষণার প্রতিবাদ জানায় এবং তীব্র আন্দোলন গড়ে তোলে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তারা পূর্ব পাকিস্তানব্যাপী রাষ্ট্রভাষা দিবস পালনের ঘোষণা দেয়। এ কর্মসূচিকে বানচাল করার জন্য শাসকগোষ্ঠী ১৪৪ ধারা জারি করে। কিন্তু ঢাকায় ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। মিছিলে পুলিশ গুলি করলে শহিদ হন সালাম, বরকত, জব্বার, রফিকসহ আরো অনেকে। ফলে ভাষা আন্দোলন আরো বেগবান হয়। এ আন্দোলনের ফলশ্রুতিতে পাকিস্তান সরকার বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে ঢাকায় নির্মিত হয় কেন্দ্রীয় শহিদ মিনার । উদ্দীপকে লক্ষ করা যায়, মিতু তার পরিবারের সাথে ঢাকার বাইরে বসবাস করে। ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনার দেখতে যাওয়া তার অনেক দিনের ইচ্ছে। যেহেতু কেন্দ্রীয় শহিদ মিনার ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে নির্মিত হয়েছিল, সেহেতু বলা যায়, উদ্দীপকে আলোচিত কেন্দ্রীয় শহিদ মিনারটি ভাষা আন্দোলনের ঘটনার প্রেক্ষিতে নির্মাণ করা হয়েছিল।

উত্তর

কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে মিতু ভীষণ গর্বিত হয়েছিল — উদ্দীপকের শেষোক্ত এ লাইনটি ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্যকেই প্রতিফলিত করে। ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মিত হয় । ভাষা আন্দোলন বাঙালি জাতির মধ্যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায় । ভাষা আন্দোলনকে ঘিরেই বাঙালি জাতি স্বাধিকারের বিষয়ে সচেতন হয়ে ওঠে। এ আন্দোলনই বাঙালি জাতিকে সর্বপ্রথম পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি জোগায়। পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ ও স্বায়ত্তশাসনবিরোধী কার্যক্রমের প্রতিবাদে সর্বস্তরের জনগণ এ আন্দোলনে অংশ নেয়। ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতা আন্দোলনের পথ প্রদর্শক। ভাষা আন্দোলনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানিদের সাথে বাঙালি জাতির যে স্বাতন্ত্র্যবোধ পরিলক্ষিত হয়, তারই ফলাফল বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। বাঙালি জাতীয়তাবাদী চেতনাই পরবর্তীকালে প্রতিটি গণআন্দোলনে প্রেরণা জোগায় এবং বাঙালির রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তির পথকে আরো সুগম করে। জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে বাঙালি জাতি ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের দুঃশাসনের দাঁতভাঙা জবাব দেয়। এরপর ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে স্বাধিকারের প্রশ্নে পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি ঐক্যবদ্ধ হয়। আর এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত সাফল্য অর্জন করে। ফলে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে 'বাংলাদেশ' নামক একটি সার্বভৌম রাষ্ট্রের। পরিশেষে বলা যায়, ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী চেতনা জাগ্রত হয়। এই চেতনাই অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করে। আর এ কারণেই মিতু কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে গর্ববোধ করে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।