শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্নিত অংশে তোমার পাঠ্যবইয়ের কোন আইনকে ইঙ্গিত করা হয়েছে সেটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো ।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত অংশে আমার পাঠ্যবইয়ের ১৯৩৫ সালের ভারত শাসন আইনকে ইঙ্গিত করা হয়েছে যার কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক বিকাশের ইতিহাসে ১৯৩৫ সালের ভারত শাসন আইন ছিল সবচেয়ে দীর্ঘ সংবিধান। এ আইনে ৪১টি অংশ, ১০টি তালিকা এবং ৩২১টি ধারা ছিল। এছাড়া সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন, গভর্নর জেনারেল, কেন্দ্রে দ্বৈতশাসন প্রভৃতি ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যগুলোর কথা উদ্দীপকেও উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত ১৯৩৫ সালের ভারতশাসন আইনের উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও এ আইনের আরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন— শাসনক্ষমতার বিকেন্দ্রীকরণ, দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার প্রবর্তন, দীর্ঘ ও জটিল সংবিধান, যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন, উপদেষ্টা পরিষদ গঠন, দুষ্পপরির্তনীয় সংবিধান ইত্যাদি। এছাড়া মুসলমানদের প্রতিনিধিত্ব, প্রাদেশিক আইনসভার প্রতিনিধিত্ব, রাজ প্রতিনিধির পদ, ব্রহ্মদেশকে বিচ্ছিন্নকরণ, নতুন প্রদেশের সৃষ্টি, আইন সংশোধনের ক্ষমতা, ভোটাধিকার সম্প্রসারণ ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্নিত অংশে তোমার পাঠ্যবইয়ের কোন আইনকে ইঙ্গিত করা হয…

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

৩ জুন পরিকল্পনাকে 'মাউন্টব্যাটেন পরিকল্পনা' বলা হয়।

উত্তর

পলাশি যুদ্ধের একশ বছর পর ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে প্রধানত সিপাহিদের নেতৃত্বে যে সশস্ত্র বিদ্রোহ সংঘটিত হয়। তাকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহ বলা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক শোষণ, সামাজিকভাবে হেয় করা, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, সর্বোপরি ভারতীয় সৈনিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ এ বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করে। উত্তর ভারতে সিপাহি মঙ্গল পাণ্ডে এবং পূর্ব বাংলায় হাবিলদার রজব আলীর (৩৪নং রেজিমেন্ট) বিদ্রোহ ঘোষণার মধ্যদিয়ে সিপাহি বিদ্রোহ শুরু হলেও শেষ পর্যায়ে এ সংগ্রাম সর্বভারতীয় আন্দোলনে রূপ নেয়।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত অংশে আমার পাঠ্যবইয়ের ১৯৩৫ সালের ভারত শাসন আইনকে ইঙ্গিত করা হয়েছে যার কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান। ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক বিকাশের ইতিহাসে ১৯৩৫ সালের ভারত শাসন আইন ছিল সবচেয়ে দীর্ঘ সংবিধান। এ আইনে ৪১টি অংশ, ১০টি তালিকা এবং ৩২১টি ধারা ছিল। এছাড়া সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, প্রাদেশিক স্বায়ত্তশাসন, গভর্নর জেনারেল, কেন্দ্রে দ্বৈতশাসন প্রভৃতি ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য। এ বৈশিষ্ট্যগুলোর কথা উদ্দীপকেও উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত ১৯৩৫ সালের ভারতশাসন আইনের উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়াও এ আইনের আরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। যেমন— শাসনক্ষমতার বিকেন্দ্রীকরণ, দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার প্রবর্তন, দীর্ঘ ও জটিল সংবিধান, যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন, উপদেষ্টা পরিষদ গঠন, দুষ্পপরির্তনীয় সংবিধান ইত্যাদি। এছাড়া মুসলমানদের প্রতিনিধিত্ব, প্রাদেশিক আইনসভার প্রতিনিধিত্ব, রাজ প্রতিনিধির পদ, ব্রহ্মদেশকে বিচ্ছিন্নকরণ, নতুন প্রদেশের সৃষ্টি, আইন সংশোধনের ক্ষমতা, ভোটাধিকার সম্প্রসারণ ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য।

উত্তর

উক্ত প্রস্তাব অর্থাৎ লাহোর প্রস্তাব পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ১৯৪০ সালের ২৩ মার্চ শেরে বাংলা এ. কে. ফজলুল হক মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবের আলোকে ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। সাধারণত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্যগুলো পাকিস্তান এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঙ্গরাজ্যগুলো ভারতের অন্তর্ভুক্ত হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত হয়ে একটি পূর্ব পাকিস্তান, অন্যটি পশ্চিম পাকিস্তান নামে আত্মপ্রকাশ করে । দুটি অংশে বিভক্ত রাষ্ট্রটি নানা সমস্যার সম্মুখীন হয়। ১৯৪০ সালে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের লাহোর প্রস্তাবের মূল দাবিই ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। কিন্তু পাকিস্তান সৃষ্টির পর থেকেই মুসলিম লীগ প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার বিষয়টি এড়িয়ে যায় এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দ্বারা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে নিগৃহীত ও শোষিত হতে থাকে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই দেশটির রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে মতবিরোধ শুরু হয়। ফলশ্রুতিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন সংঘটিত হয়। ভাষাভিত্তিক জাতীয়তাবোধের চেতনায় ১৯৫৪ সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো মিলিত হয়ে যুক্তফ্রন্ট গঠন করে। এ নির্বাচনে যুক্তফ্রন্ট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং মুসলিম লীগের ভরাডুবি হয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী চেতনা আরো দৃঢ় এবং সুসংহত হয়। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও লাহোর প্রস্তাবের আলোকে ৬ দফা দাবি উত্থাপন করেন। ৬ দফার প্রথম দফাই ছিল ঐতিহাসিক লাহোর প্রস্তাবের বাস্তবায়ন করা। পরবর্তীকালে ৬ দফাকে ভিত্তি করে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে জয়লাভ এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধের পর বাঙালি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত স্বাধীনতা অর্জন করে । যার ফলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, লাহোর প্রস্তাবের মধ্যেই স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল— উক্তিটি যথার্থ।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।