উদ্দীপকের আলোকে উক্ত আইনের তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উক্ত আইনটি হল "১৮৬১ সালে ভারতীয় পরিষদ আইন "এই আইনের তাৎপর্য ব্যাখ্যা করা হলো: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্রিটিশ ভারতে যুগান্তকারী প্রভাব ফেলে। এর ফলে ১৮৫৮ সালে 'মহারাণির রাজকীয় ঘোষণা' এবং ১৮৫৮ সালের 'ভারত শাসন আইন' দ্বারা ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটানো হয়। ভারতবর্ষের যাবতীয় বিষয়ে আইন প্রণয়ন করার ক্ষমতা ব্রিটিশ পার্লামেন্টের উপর অর্পিত হয়। এ সময় ভারতীয় জনগণের সহযোগিতা লাভ, আইন পরিষদের ক্ষমতা নির্ধারণ, ত্রুটিপূর্ণ আইনগুলোর সংশোধন ও পরিমার্জন করার লক্ষ্যকে সামনে রেখে ব্রিটিশ সরকার নতুন করে একটি আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে। গভর্নর জেনারেল লর্ড ক্যানিং-এর সুপারিশের ভিত্তিতে ভারতসচিব স্যার চার্লস উড ব্রিটিশ কমন্সসভায় একটি বিল পেশ করেন। এ বিলটি ১৮৬১ সালের ১ আগস্ট রানির সম্মতি লাভ করে এবং আইনে পরিণত হয়। এ আইন '১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইন' নামে খ্যাত। ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইনের গুরুত্ব ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বা মাইলফলক (milestone)। কেননা এ আইন দ্বারা সীমিত আকারে হলেও ভারতীয় জনগণকে আইন প্রণয়রে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়। এর ফলে ব্রিটিশ সরকার আইন প্রণয়নের ক্ষেত্রে ভারতীয় জনগণের ইচ্ছা-অনুভূতি ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষা সম্পর্কে জানার সুযোগ লাভ করেন। এ আইন দ্বারা গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কর্তৃক নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একাধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার (পোর্টফোলিও পদ্ধতি প্রবর্তন) ফলে ভবিষ্যতে ভারতে ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। এ আইনবলে লর্ড ক্যানিং ১৮৬২ সালে পাতিয়ালার মহারাজা, বেনারসের রাজা এবং দিনকর রাড়কে নবগঠিত আইন বা ব্যবস্থাপক সভার সদস্য মনোনীত করায় ভারতীয় অভিজাত শ্রেণি খুশি হয় এবং ব্রিটিশ সরকারের সাথে তাদের সখ্যতার মনোভাব সৃষ্টি হতে থাকে। ১৮৬১ সালের ভারতীয় পরিষদ আইন নিঃসন্দেহে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বাঁ মাইলফলক। এ আইন ভারতীয় জনগণকে আইন প্রণয়নে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়।নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে এক বা একধিক দপ্তর পরিচালনার দায়িত্ব অর্পণ করার ফলে ভবিষ্যতে ভারতে ক্যাবিনেট প্রথার শুভ সূচনা হয়। এই আইন ব্রিটিশ সরকারের চিরাচরিত শাসন ব্যবস্থার অনেক নীতি পরিবর্তন করে। আইন পরিষদে কিছু সংখ্যক ভারতীয় সদস্য গ্রহণ করার এবং প্রাদেশিক সরকারগুলোর উপর আইন প্রণয়নের ক্ষমতা প্রত্যর্পণের ফলে শাসনব্যবস্থার ভারতীয়করণ এবং বিকেন্দ্রীকরণের নীতি সামান্যভাবে গৃহীত হয়। তা ছাড়া পরিষদগুলোতে ভারতীয়দের পক্ষ থেকে বেসরকারী সদস্য মনোনয়নের ব্যবস্থা গৃহীত হওয়ায় ভারতবাসী এই প্রথম প্রশাসনিক ব্যবস্থায় অংশ গ্রহণের সুযোগ পায়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত আইনের তাৎপর্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর