শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত আইনটি হলো ১৯৩৫ সালের ভারত শাসন আইন। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:- ১. সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা:- এই আইনে ব্রিটিশ ভারতের ২১ টি প্রদেশ ও যোগদানেইচ্ছুক দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি 'সর্বভারতীয় যুক্তরাষ্ট্র' গঠনের প্রস্তাব বা পরিকল্পনা করা হয়। ২.সরকারি বিষয় বিভাগ বা ক্ষমতা বন্টন নীতি:- এই আইনে শাসন সম্পর্কিত বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়। ৩.কেন্দ্রে দ্বৈতশাসন:- এই আইনে দ্বৈতশাসন রহিত করা হয়। তবে কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তন করা হয়। ৪. প্রাদেশিক স্বায়ত্তশাসন:- এই আইনে প্রদেশসমূহে স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার গঠনের কথা ঘোষণা করেন। ৫. যুক্তরাষ্ট্রীয় আদালত:- এ আইনে একজন প্রধান বিচারপতি ও অন্য দুজন বিচারক নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হয়। ৬. গভর্নর জেনারেল ও গভর্নরের বিশেষ ক্ষমতা:- এই আইনে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরদেরকে প্রচুর ক্ষমতা প্রদান করা হয় গভর্নর জেনারেল ও গভর্নরের হাতে 'বিশেষ ক্ষমতা', 'স্বেচ্ছাধীন ক্ষমতা' অর্পণ করা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

সামির পৌরনীতি ও সুশাসন বই পড়ে জানতে পারে যে, ব্রিটিশ ভারতে একটি ভারত শাসন আইন পাসের দুই বছর পর একটি সাধারণ নির্বাচন হয়। এই নির্বাচনের পর ভারতের বিভিন্ন প্রদেশে সাম্প্রদায়িক সম্পর্কের অবনতি ঘটতে থাকে। এর ফলে ১৯৪০ সালে ভারতবর্ষের একটি ধর্মীয় সম্প্রদায় একটি পৃথক রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024

উত্তর

বাংলার সৈয়দ আহমদ বলা হয় নবাব আব্দুল লতিফকে।

উত্তর

ফরায়েজী আন্দোলন হল উনিশ শতকে হাজী শরীয়তউল্লাহ কর্তৃক প্রবর্তিত ধর্মসংস্কার মূলক আন্দোলন। ফরায়েজী শব্দটি এসেছে 'ফরজ' থেকে। ফরজ শব্দের অর্থ অবশ্য পালনীয়। হাজী শরীয়তউল্লাহর এই আন্দোলনের উদ্দেশ্য ছিল ধর্মীয় কুসংস্কার ও অজ্ঞতা দূর করে অবশ্য পালনীয় নামাজ পড়াতে মুসলমানদের উৎসাহ দেওয়া।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আইনটি হলো ১৯৩৫ সালের ভারত শাসন আইন। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ:- ১. সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা:- এই আইনে ব্রিটিশ ভারতের ২১ টি প্রদেশ ও যোগদানেইচ্ছুক দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি 'সর্বভারতীয় যুক্তরাষ্ট্র' গঠনের প্রস্তাব বা পরিকল্পনা করা হয়। ২.সরকারি বিষয় বিভাগ বা ক্ষমতা বন্টন নীতি:- এই আইনে শাসন সম্পর্কিত বিষয়গুলোকে তিন ভাগে ভাগ করা হয়। ৩.কেন্দ্রে দ্বৈতশাসন:- এই আইনে দ্বৈতশাসন রহিত করা হয়। তবে কেন্দ্রে দ্বৈতশাসন প্রবর্তন করা হয়। ৪. প্রাদেশিক স্বায়ত্তশাসন:- এই আইনে প্রদেশসমূহে স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার গঠনের কথা ঘোষণা করেন। ৫. যুক্তরাষ্ট্রীয় আদালত:- এ আইনে একজন প্রধান বিচারপতি ও অন্য দুজন বিচারক নিয়ে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হয়। ৬. গভর্নর জেনারেল ও গভর্নরের বিশেষ ক্ষমতা:- এই আইনে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরদেরকে প্রচুর ক্ষমতা প্রদান করা হয় গভর্নর জেনারেল ও গভর্নরের হাতে 'বিশেষ ক্ষমতা', 'স্বেচ্ছাধীন ক্ষমতা' অর্পণ করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ১৯৪০ সালের গৃহীত প্রস্তাবের সাথে 'লাহোর প্রস্তাবের' সাদৃশ্য আছে। ১৯৪০ সালের ২৩ মার্চ অবিভক্ত পাঞ্জাবের রাজধানী লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে। এই অধিবেশনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ.কে ফজলুল হক 'লাহোর প্রস্তাব' উথাপন করেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রস্তাবটি গৃহীত হয়। লাহোর প্রস্তাব গ্রহণের আগ পর্যন্ত কংগ্রেস এবং ব্রিটিশ সরকারের সাথে আপোষ মীমাংসা করে চলা, কাকুতি-মিনতি করে স্বার্থ সংরক্ষণ করাই ছিল মুসলিম লীগ রাজনীতির বৈশিষ্ট্য। লাহোর প্রস্তাব গৃহীত হবার পর মুসলিম লীগের রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ উপস্থাপিত হয়। তবে পরবর্তীতে লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় এবং আরো পরে বাংলাদেশের জন্ম হয়। এই লাহোর প্রস্তাব 'পাকিস্তান প্রস্তাব' নামে পরিচিতি অর্জন করে। এই প্রস্তাবের ভিত্তিতে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। অবিভক্ত ভারতবর্ষের মুসলমানরা যখন সবকিছু থেকে বঞ্চিত হচ্ছিল, তখন লাহোর প্রস্তাবের মাধ্যমে খুঁজে পায়। লাহোর প্রস্তাব মূলত মুসলমানদের অধিকার বিষয়ক একটি প্রস্তাব। এই প্রস্তাবে মুসলমানদের স্বাধীনতার কথা, নতুন রাষ্ট্র গঠনের কথা বলা হয়। মুসলমানদের বিকশিত করার সুযোগ দেওয়া হয়।পরবর্তীতে মুসলমানদের দাবি মানতে ব্রিটিশ সরকার ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে ভাগ করেন। পাকিস্তান 'লাহোর প্রস্তাবের' দাবি অনুযায়ী মুসলমান রাষ্ট্র হয়ে জন্ম নেয়। উদ্দীপকেও ১৯৪০ সালে ভারতবর্ষের একটি ধর্মীয় সম্প্রদায় একটি পৃথক রাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করে, যেটি মূলত 'লাহোর প্রস্তাবকেই' নির্দেশ করে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।