উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ব্রিটিশ ভারতের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ব্রিটিশ ভারতের বঙ্গভঙ্গের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে 'ক' নামক একটি বৃহত্তম প্রদেশকে প্রথমে বিভক্ত করা হলেও পরবর্তীতে কিছু মানুষের বিরোধিতার কারণে পুনরায় একত্রিত করতে বাধ্য হয়। যা মূলত বঙ্গভঙ্গকে নির্দেশ করে। বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে হয়েছিল। ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলা প্রদেশ ছিল আয়তনে ও জনসংখ্যায় বড়। একজন গভর্নর জেনারেলের পক্ষে এত বড় প্রদেশ শাসন করা সম্ভব ছিল না, তাই ১৯০৫ সালে বঙ্গ প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়। একটি প্রদেশ হয় পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হয় ঢাকা। অপরদিকে অন্য প্রদেশটি হলো পশ্চিমবঙ্গ,যার রাজধানী কলকাতা। এটি ব্রিটিশ সরকারের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের পাশাপাশি প্রশাসনিক বোঝাও লাঘব করে। তাছাড়া নবগঠিত পূর্ববঙ্গের অর্থনীতি ও জীবনমান উন্নয়নে নতুন যুগের সূচনা করে। উদ্দীপকে 'ক' দেশটির ভাগ হওয়ার সাথে বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ঘটনাটি ব্রিটিশ ভারতের কোন ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর