উদ্দীপকে উল্লেখিত জনাব সাগর সিকদার এর সুপারিশের সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাগর সিকদারের সুপারিশের সাথে আমার পঠিত ১৯৪০ সালের লাহোর প্রস্তাবকে নির্দেশ করে। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রের দাবি জানিয়ে লাহোরে সর্বভারতীয় মুসলিম লীগের অধিবেশনে উত্থাপিত প্রস্তাবনাই হচ্ছে লাহোর প্রস্তাব। ১৯৪০ সালের ২২-২৩ মার্চ পাকিস্তানের লাহোরে মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে সর্বভারতীয় মুসলিম লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এ প্রস্তাবটি উত্থাপন করেন । এ প্রস্তাবকে 'পাকিস্তান প্রস্তাব' হিসেবেও অভিহিত করা হয়। উদ্দীপকে বলা হয়েছে, ব্রিটিশ ঔপনিবেশিক অঞ্চলের প্রখ্যাত রাজনৈতিক নেতা তার দলের বার্ষিক সভায় কিছু সুপারিশমালা পেশ করেন। তার সুপারিশমালার ঐ অঞ্চলগুলো নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্রের ইঙ্গিত ছিল। এখানে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে প্রশাসন বা একশ্রেণির হিন্দুদের সাম্প্রদায়িক আচরণ এবং মুসলমানদের ধর্মীয় আচার-অনুষ্ঠানের ওপর নানা রকম নিয়ন্ত্রণ আরোপিত হয়। এর জের হিসেবে হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটে। এমন প্রেক্ষাপটে লাহোর প্রস্তাবে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলের মুসলিম প্রধান এলাকা গুলোকে একত্রিত করে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত জনাব সাগর সিকদার এর সুপারিশের সাথে তোমার পঠিত কোন…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর