উদ্দীপকে ব্রিটিশ ভারতের কোন আইনের চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্রিটিশ ভারতের ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের চিত্র প্রকাশিত হয়েছে। ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অচলাবস্থা দূর করার লক্ষ্যে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ৩ জুন একটি পরিকল্পনা গ্রহণ করেন। এটি কার্যকর করার লক্ষ্যে ৪ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে তিনি একটি বিল উত্থাপন করেন। এ বিলে ব্রিটিশ ভারতে 'ভারত' ও 'পাকিস্তান' নামে দুটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়। ১৯৪৭ সালের ১৮ জুলাই বিলটি রাজকীয় সম্মতির মাধ্যমে আইনে পরিণত হয়। এটিই ১৯৪৭ সালের 'ভারত স্বাধীনতা আইন' নামে খ্যাত। উদ্দীপকে উল্লেখ করা হয়েছে, গভর্নর জেনারেল নিয়োগ, ভারত সম্রাটের উপাধি বিলোপ, ভারত সচিবের পদের অবসান ও দুটি ডোমিনিয়ন সৃষ্টি। এ তথ্যগুলো থেকে বোঝা যায়, এখানে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ আইন অনুযায়ী, 'ভারত' ও 'পাকিস্তান' নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত আইনের সাথে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্রিটিশ ভারতের কোন আইনের চিত্র প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর