শেয়ারFacebookWhatsApp

উক্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা কেমন ছিল? ব্যাখ্যা কর।

উত্তর: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা খারপ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নির্যাতন, কুশাসন, লুণ্ঠন প্রভৃতির ফলে বাংলার জনগণের অর্থনৈতিক জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। কোম্পানির রাজস্ব আদায়কারী ঠিকাদারদের অত্যাচারে বাংলা জনগণের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ে। এর ফলে বাংলা কৃষক সমাজ সর্বস্বান্ত হয়ে যায়। শিল্প-বিপ্লবের পর ব্রিটেনে বড় বড় শিল্পকারখানা গড়ে ওঠে। এসব শিল্প কারখানার কাঁচামাল যেত ভারতবর্ষ থেকে। বিনিময়ে ব্রিটেনের উৎপাদিত পণ্যসামগ্রী ভারতে আসতো। এর ফলে ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এসব কুটির ও হস্তশিল্পের সাথে সংশ্লিষ্ট কারিগরগোষ্ঠীও ধ্বংস হয়ে যায়। এভাবে বাংলার কৃষক সমাজ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু, রিক্ত ও নিঃস্ব হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা তথা সমগ্র ভারতবর্ষে একটি অসম সামাজিক অবস্থার সৃষ্টি হয়। ভারতবর্ষের হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গড়ে ওঠে। আর মুসলমানরা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান শিক্ষালাভ থেকে বিরত থাকায় সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ে। ফার্সির পরিবর্তে অফিস-আদালতের ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হলে মুসলমানরা চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব-প্রতিপত্তি হারায়। কোম্পানির শাসনামলে মুসলমানরা তাদের হারানো ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালাতে থাকে। এই সুযোগে ইংরেজরা হিন্দু জনগণকে শিক্ষা- দীক্ষায় উন্নত করে একটি অনুগত শ্রেণি গড়ে তোলে। এভাবে ইংরেজরা বাংলা তথা ভারতবর্ষে অস্থিতিশীল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলে।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

উক্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও রাজন…

উদ্দীপক

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যিক উদ্দেশ্যে আগমন করলেও পরবর্তীতে ভারতীয় শাসকদের রাজনৈতিক অদক্ষতার কারণে শাসন ক্ষমতা গ্রহণের উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৭৫৭ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ধীরে ধীরে তারা ভারতের শাসন ক্ষমতায় আরোহণ করে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় এবং পরবর্তী প্রায় দুশ বছর ইংরেজরা ভারতে শাসনকার্য চালায়।

নটরডেম কলেজ · 2024

উত্তর

বঙ্গভঙ্গ রদ করা হয় ১৯১১ সালে।

উত্তর

কোম্পানি শাসনামলের শুরুর দিকে বাংলার শাসনভার সংক্রান্ত দায়িত্ব দুটি পৃথক কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করাই হলো দ্বৈতশাসন। ১৭৬৫ সালে দেওয়ানি লাভের (রাজস্ব আদায়ের ক্ষমতা) পর লর্ড ক্লাইভ বাংলায় দ্বৈতশাসন প্রবর্তন করেন। দ্বৈতশাসনের অর্থ হলো দু'জনের শাসনব্যবস্থা। এ ব্যবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষা, ফৌজদারি বিচার, শান্তিরক্ষা, দৈনন্দিন প্রশাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বাংলার নামমাত্র নবাবের হাতে । অন্যদিকে, বাংলার রাজস্ব আদায়, দেওয়ানি ও জমির বিবাদ সম্পর্কিত বিচার ইত্যাদি লাভজনক কাজ কোম্পানি নিজের হাতে রাখে। বলা হয়, দ্বৈতশাসন ব্যবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর অন্যদিকে নবাব পান ক্ষমতাহীন দায়িত্ব।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত যুদ্ধে তথা পলাশীর যুদ্ধে নবাব সিরাজ-উদ- দৌলা সিংহাসনচ্যুত হয়েছিলেন। উদ্দীপকে বলা হয়েছে, বাণিজ্যের উদ্দেশ্যে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসকদের অদক্ষতা বোঝতে পেরে শাসন ক্ষমতা দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। ১৭৫৭ সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ধীরে ধীরে ভারতের শাসন ক্ষমতা দখল করে প্রায় ২০০ বছর শাসনকার্য চালায় । এখানে ১৭৫৭ সালের রক্তক্ষয়ী যুদ্ধ বলতে পলাশীর যুদ্ধকে ইঙ্গিত করা হয়েছে। উক্ত যুদ্ধের প্রেক্ষাপটে রয়েছে সিংহাসন নিয়ে নবাব পরিবারের অন্তর্দ্বন্দ্ব, রাজসভাসদ ও ইংরেজদের ষড়যন্ত্র ছিল 'পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট। ১৭৫৬ সালে নবাব আলীবাদী খানের মৃত্যুর পর নবাব সিরাজ-উদ-দৌলা বাংলার মসনদে আরোহণ করেন। সিংহাসনে বসেই তিনি খালা ঘসেটি বেগম এবং খালাতো ভাই পুর্নিয়ার শাসনকর্তা শওকত জং-এর ষড়যন্ত্রের শিকার হন । তারা নবাবকে হটাতে ইংরেজদের সাথে ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে। নবাবের সহচরদের মধ্যে রাজবল্লভ, রায়দুর্লভ, জগৎশেঠ, ইয়ার লতিফ, উমিচাঁদ, মানিক চাঁদ ও প্রধান সেনাপতি মীরজাফর এ ষড়যন্ত্রে যোগ দেন। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এই ষড়যন্ত্রে সফল হন। মীরজাফর নবাবির বিনিময়ে ইংরেজদেরকে পৌনে দুই কোটি টাকা পুরস্কার দিতে রাজি হন। এ ব্যাপারে ক্লাইভ, মীরজাফর, জগৎশেঠ ও উমিচাঁদের মধ্যে গোপন চুক্তি হয়। রবার্ট ক্লাইভ নবাবের বিরুদ্ধে সন্ধি ভঙ্গের মিথ্যা অভিযোগ এনে যুদ্ধ ঘোষণা করে। ১৭৫৭ সালের ২৩ জুন নবাবের বাহিনী ও ইংরেজ বাহিনী ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে মুখোমুখি হয়। তবে প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতার কারণে এ যুদ্ধে নবাবের পরাজয় ঘটে। মীরজাফর যুদ্ধক্ষেত্র নীরবে দাঁড়িয়ে রইলেন। আর তারই পরামর্শে নবাব যুদ্ধবিরতির ঘোষণা দেন। যুদ্ধবিরতির সময় ইংরেজরা অপ্রস্তুত নবাব বাহিনীকে আকস্মিক আক্রমণ করে। ফলে সিরাজ-উদ-দৌলার পতন ঘটে।

উত্তর

ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা খারপ ছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণ, নির্যাতন, কুশাসন, লুণ্ঠন প্রভৃতির ফলে বাংলার জনগণের অর্থনৈতিক জীবন ধ্বংস হয়ে গিয়েছিল। কোম্পানির রাজস্ব আদায়কারী ঠিকাদারদের অত্যাচারে বাংলা জনগণের আর্থিক মেরুদণ্ড ভেঙে পড়ে। এর ফলে বাংলা কৃষক সমাজ সর্বস্বান্ত হয়ে যায়। শিল্প-বিপ্লবের পর ব্রিটেনে বড় বড় শিল্পকারখানা গড়ে ওঠে। এসব শিল্প কারখানার কাঁচামাল যেত ভারতবর্ষ থেকে। বিনিময়ে ব্রিটেনের উৎপাদিত পণ্যসামগ্রী ভারতে আসতো। এর ফলে ভারতবর্ষের ঐতিহ্যবাহী কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এসব কুটির ও হস্তশিল্পের সাথে সংশ্লিষ্ট কারিগরগোষ্ঠীও ধ্বংস হয়ে যায়। এভাবে বাংলার কৃষক সমাজ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু, রিক্ত ও নিঃস্ব হয়ে যায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলা তথা সমগ্র ভারতবর্ষে একটি অসম সামাজিক অবস্থার সৃষ্টি হয়। ভারতবর্ষের হিন্দু জনগণের মধ্যে ধীরে ধীরে একটি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি গড়ে ওঠে। আর মুসলমানরা ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান-বিজ্ঞান শিক্ষালাভ থেকে বিরত থাকায় সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ে। ফার্সির পরিবর্তে অফিস-আদালতের ভাষা হিসেবে ইংরেজি ভাষার ব্যবহার শুরু হলে মুসলমানরা চাকরি ও অন্যান্য সামাজিক প্রভাব-প্রতিপত্তি হারায়। কোম্পানির শাসনামলে মুসলমানরা তাদের হারানো ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালাতে থাকে। এই সুযোগে ইংরেজরা হিন্দু জনগণকে শিক্ষা- দীক্ষায় উন্নত করে একটি অনুগত শ্রেণি গড়ে তোলে। এভাবে ইংরেজরা বাংলা তথা ভারতবর্ষে অস্থিতিশীল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলে।
HSCCivics 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।