উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাদৃশ্য লক্ষ্য করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে আমার পাঠ্য বইয়ের ব্রিটিশ ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের সাদৃশ্য লক্ষ্য করা যায়। অবিভক্ত ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ প্রদেশ বঙ্গকে বিভক্ত করার প্রশাসনিক যুক্তি দেখিয়ে ১৯০২ সালে লর্ড কার্জন ভারত সচিব কে চিঠি লিখেন। অবিভক্ত বাংলার আয়তন প্রায় ২ লক্ষ বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি । এ বিশাল আয়তনের প্রদেশের শাসনকার্য পরিচালনা করা ছিল একজন গর্ভনরের পক্ষে নিতান্ত দুরূহ ও কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া পূর্ব বাংলার জনগণের স্বার্থ রক্ষার্থে মুসলিম নেতৃবৃন্দ পূর্ব বাংলাকে আলাদা প্রদেশ রূপে গড়ে তোলার জন্য ব্রিটিশ সরকারের নিকট দাবি উত্থাপন করেছিল। আর এসবের প্রেক্ষিতে প্রশাসনিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার কথা চিন্তা করে ব্রিটিশ সরকার বঙ্গ প্রদেশকে আসাম ও পূর্ববঙ্গ প্রদেশে বিভক্ত করেন। উদ্দীপকেও এই ঐতিহাসিক ঘটনার ছায়াপথ ঘটেছে।আলীপুর উপজেলার মহিপুর ইউনিয়নটি আয়তনে অনেক বড়। বিশাল আয়তন ও জনসংখ্যার কারণে উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। সে কারণে ইউনিয়নটির এক বিশাল জনগোষ্ঠীর পৃথক ইউনিয়ন গঠনের দাবি জানায়। কর্তৃপক্ষ এতে সাড়া দিয়ে বিভিন্ন কারণে উক্ত ইউনিয়নটিকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। স্পষ্টত উক্ত ইউনিয়নের সাথে বঙ্গপ্রদেশ, পৃথক ইউনিয়ন দাবীকারীদের সাথে মুসলিম নেতৃবৃন্দ, কর্তৃপক্ষের সাথে ব্রিটিশ সরকার এবং সামগ্রিক বিভক্তির সাথে বঙ্গভঙ্গ সম্পূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। সুতরাং উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে সাদৃশ্যপূর্ণ ঘটনাটি হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিভক্তির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাদৃশ্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর