উদ্দীপকের শেষাংশে উল্লিখিত ব্যবস্থাটির বাস্তবে কতটুকু কার্যকরী হয়েছিল? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে শেষাংশে উল্লেখিত আইন তথা ১৯৩৫ সালের ভারত শাসন আইন বাস্তবের জনগণের আকাঙ্ক্ষা পূরণের ব্যর্থ হয়। প্রাদেশিক স্বায়ত্তশাসন এর অর্থ প্রদেশের স্বাশাসন প্রতিষ্ঠা এবং প্রদেশের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা। মূলত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ও প্রভাবমুক্ত থেকে প্রদেশের তালিকাভুক্ত বিষয়গুলোর ওপর প্রাদেশিক সরকারের স্বাধীন নিয়ন্ত্রণ ক্ষমতাকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রাদেশিক শাসনের ওপর কোনোরূপ হস্তক্ষেপ করবে না। প্রাদেশিক মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে প্রাদেশিক আইনসভার নিকট দায়ী থাকবে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রদান করা হলেও বাস্তবে তার কার্যকারিতা লক্ষ্য করা যায়নি। কারণ, ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন শুধু তত্ত্বগতই ছিল, বাস্তবে নয়। এ আইনের অধীনে গর্ভনর জেনারেল ছিলেন প্রভূত ক্ষমতার অধিকারী এবং মহাপরাক্রমশীল শাসক প্রধান। শাসন সংক্রান্ত, অর্থ সংক্রান্ত, আইন প্রণয়ন ইত্যাদি বিষয় ছিল তার এখতিয়ারভুক্ত। গর্ভনর জেনারেল ও গর্ভনরদের অপরিসীম ক্ষমতা প্রদানের ফলে প্রদেশের দায়িত্বশীল সরকার গড়ে ওঠেনি। মূলত ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল অকার্যকর ও অর্থহীন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষাংশে উল্লিখিত ব্যবস্থাটির বাস্তবে কতটুকু কার্যকরী হয়ে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর