জনাব 'X [গণিত] এর অঞ্চল বিভক্তিকরণ সিদ্ধান্তের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'X [গণিত] এর অঞ্চলের বিভক্তিকরণ সিদ্ধান্তের সাথে আমার পাঠ্য বইয়ের ১৯০৫ সালের ঐতিহাসিক বঙ্গভঙ্গের মিল রয়েছে বিংশ শতাব্দীর শুরুতে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক অগ্রগতির জন্য ১৯০৫ সালে বঙ্গভঙ্গ একটি অনন্য সাধারণ ঘটনা। তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের বিশাল আয়তন ও জনসংখ্যার জন্য একজন প্রশাসকের পক্ষে সুচারুরূপে শাসন করা সম্ভব ছিল না। পক্ষান্তরে, আসাম প্রদেশ ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জনসংখ্যাও ছিল কম। এজন্য বাংলাকে বিভক্তি করে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসামকে নিয়ে নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। এছাড়াও কলকাতা ধনী ও সামন্ত হিন্দু সম্প্রদায়ের একচেটিয়া আধিপত্যের নাগপাশ থেকে পূর্ব বাংলার অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত জনসাধারণকে মুক্তিদানের লক্ষ্যে ১৮৫০ সালেই বঙ্গভঙ্গের প্রস্তাব পেশ করা হয়েছিল। বঙ্গভঙ্গ প্রস্তাবের পেছনে যে মহান ব্যক্তিদের অক্লান্ত প্রচেষ্টার কাজ করেছিল তাদের মাঝে অন্যতম হলেন ঢাকার নবাব সলিমুল্লাহ। তিনি পূর্ব বাংলার গণমানুষের যে দাবি-দাওয়া তুলে ধরেন তার যৌক্তিকতা বিচার করে এবং অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক কারণ মিলিয়ে তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালে বঙ্গভঙ্গ করেন। উদ্দীপকে লক্ষ্য করা যায়, বিশাল আয়তন ও একটি অঞ্চলের জনগণের জীবনযাত্রা মানোন্নয়নের জন্য তাদেরই মহান নেতার অবদানের প্রেক্ষিতে জনাব 'X [গণিত] তার শাসিত অঞ্চলটিকে দুই ভাগ করতে চেয়েছিলেন। অর্থাৎ উদ্দীপকে বঙ্গভঙ্গের চিত্রটি প্রতিফলিত হয়েছে । তাই বলা যায়, জনাব 'X [গণিত] এর বিভক্তিকরণ সিদ্ধান্তের সাথে বঙ্গভঙ্গের সাদৃশ্য বিদ্যমান।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
জনাব 'X এর অঞ্চল বিভক্তিকরণ সিদ্ধান্তের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর