উদ্দীপকে বর্ণিত আইনের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আইনের সাথে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সদস্য রয়েছে। ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এক বৃস্তিত ইতিহাস। ইতিহাসের এই অধ্যায়ের অগ্রগতির ধাপে ধাপে রচিত হয়েছে নানা গুরুত্বপূর্ণ আইন। তন্মাধ্যো ভারতীয় কাউন্সিল আইন ১৮৬১ ও ১৮৯২ বঙ্গভঙ্গ আইন (১৯০৫) ও বঙ্গভঙ্গ রদ (১৯১১) - মর্লে - মিন্টো সংস্কার আইন (১৯০৯)-ভারত শাসন আইন ১৯১৯ ও ভারত শাসন আইন ১৯৩৫ গুরুত্বপূর্ণ । এসব আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারতবর্ষের শাসন প্রতিষ্ঠা অব্যাহত রাখার চেষ্টা করেছেন। এতদসত্বেও ভারতবাসীর ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন না থাকায় জনগণ পরিপূর্ণভাবে সন্তুষ্ট হতে পারেনি। কেননা, উপমহাদেশীয় রাজনীতিবিদ ও জনগণের দুর্বার প্রত্যাশা ছিল স্বাধীনতা অর্জন ও স্বশাসন কায়েম। আর এই আকাঙ্খার চূড়ান্ত বাস্তবায়ন ঘটেছিল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে। ১৯৪৭ সালের সাম্প্রদায়িক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে মন্ত্রিমিশন পরিকল্পনা ব্যর্থ হয়। অবশেষে মাউন্টব্যাটেন পরিকল্পনার প্রেক্ষিতে ব্রিটিশ সরকার সর্বশেষ পদক্ষেপ হিসেবে ভারত স্বাধীনতা আইন ১৯৪৭ প্রণয়ন করে। উদ্দীপকে অধ্যাপক জাহানরা হক শ্রেণীকক্ষে ব্রিটিশ ভারতের সর্বশেষ যে আইনের কথা উল্লেখ করেছেন এবং যার বিশ্লেষণ হিসেবে একে বহুর প্রত্যাশিত বলেছেন নিঃসন্দেহে তা ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য ধারণ করে। তাই পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত আইনের সাথে সাদৃশ্যপূর্ণ আইনটি হল ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আইনের সাথে তোমার পঠিত কোন আইনের সাদৃশ্য রয়েছে? ব্য…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর