ভারত বিভক্তিতে উক্ত দল দুটি ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: ভারত বিভক্তিতে উক্ত দল দুটি অর্থাৎ সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিক পর্যায়ে জাতীয় কংগ্রেস ছিল একটি মধ্যবিত্ত সম্প্রদায়ের সংগঠন এবং এর নেতৃত্বে ছিলেন উচ্চশিক্ষিত এবং পাশ্চত্য ভাবধারার বুদ্ধিজীবগণ।ফলে এই সময়ে কংগ্রেস নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সাংবিধানিক উপায়ে ব্রিটিশ সরকারের কাছে কেন্দ্র ও প্রদেশে ব্যবস্থাপক সভার প্রসার ও সম্প্রসারণ , ভারতীয় কাউন্সিলের বিলোপ, প্রশাসনিক ক্ষেত্রে ভারতীয়দের অধিকহারে অন্তর্ভুক্তি, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণ ইত্যাদি দাবি জানায়। এছাড়া কংগ্রেস নেতৃবৃন্দ অর্থনৈতিক সংস্কারের কথাও ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরেন। অধিকস্ত কংগ্রেসের কার্যক্রম শুধু শাসনতান্ত্রিক অর্থনৈতিক সংস্কার দাবির মাধ্যমে সীমাবদ্ধ ছিল না, বরং এসবের পাশাপাশি ভারতবাসীর গণতান্ত্রিক ও নাগরিক অধিকারের বিষয়েও কংগ্রেস ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে। এভাবে ধীরে ধীরে কংগ্রেস বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে কার্যক্রম অব্যাহত রাখলেও এক সময় স্বরাজ প্রতিষ্ঠা ও পূর্ণ স্বাধীনতার দাবিতে সোচ্চার হয়ে ওঠে। কংগ্রেসের পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে মুসলিম জনগোষ্ঠী মুসলিম লীগের নেতৃত্বে তাদের দাবি আদায় সোচ্চার হয়। ফলস্বরূপ ১৯০৯ সালের মর্ল্টে- মিন্টো সংস্কার আইন সর্বপ্রথম মুসলমানদের জন্য পৃথক নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে কখনো কখনো মুসলিম লীগ ও কংগ্রেস যৌথভাবে আন্দোলন করে। ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে মুসলিম লীগ কয়েকটি প্রদেশের সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হয়। ১৯৩৭ -৪২ সালের মধ্যে কয়েকটি উপনির্বাচনে অভাবিত জয়লাভ করে মুসলিম লীগ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আবার মুসলিম লীগের অধীনে পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহ যে দ্বিজাতি তত্ত্ব তুলে ধরেন তার ভিত্তিতে হাজার ১৯৪৭ সালের ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারতীয় ইউনিয়ন নামে দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সৃষ্টি হয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
ভারত বিভক্তিতে উক্ত দল দুটি ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর