উদ্দীপকে উল্লেখিত আইনটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন আইনের মিল আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত আইনের সাথে আমার পঠিত ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের সাদৃশ্য আছে। ১৯৪৬ সালের সাম্প্রদায়িক অবস্থার মারাত্মক আবনতির কারণে কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্য প্রতিষ্ঠার সকল আশার অবসান ঘটে এবং মুসলিম লীগ মন্ত্রীমিশন প্রস্তাবিত গণপরিষদে অংশগ্রহণে অসম্মতির ফলে ১৯৪৬ সালের মন্ত্রীমিশন পরিকল্পনা ব্যর্থ হয়। এ অবস্থায় ব্রিটিশ সরকার ভারতীয়দের নিকট ক্ষমতা হস্তান্তর করে ভারত ত্যাগের ঘোষণা দেয়। আরে ঘোষনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে লর্ড মাউন্টব্যাটনকে ভারতের গর্ভনর জেনারেল নিয়োগ করা হয়। মাউন্টব্যাটেন তৎকালীন ভারতের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত বিভাগের একটি বাস্তব ও সর্বসম্মত পরিকল্পনা ব্রিটিশ সরকারের নিকট পেশ করেন। ১৯৪৭ সালের ৩ জুন এ পরিকল্পনা ঘোষণা করা হয়। তাই এ পরিকল্পনা ৩ জুন পরিকল্পনা নামে খ্যাত। কেউ কেউ আবার একে মাউন্টব্যাটেন পরিকল্পনাও বলে থাকেন। ১৯৪৭ সালের ৩ জুনের মাউন্টব্যাটেন পরিকল্পনাকে কার্যকর করার জন্য ১৯৪৭ সালের ১৮ই জুলাই ব্রিটিশ আইন পরিষদের ভারতীয় স্বাধীনতা আইন পাশ করা হয়। ভারতীয়দের শাসন ব্যাপারে ব্রিটিশ সরকারের সর্বশেষ সাংবিধানিক পদক্ষেপ হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন প্রণয়ন। এ আইনের ফলে ভারতের ব্রিটিশ শাসনের অবসান ঘটে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট ও ১৫ আগস্ট যথাক্রমে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তেমনি ভাবে উদ্দীপকের আইন ও দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দুটি সম্প্রদায়ের জনগণের মাঝের শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, যা ১৯৪৭ সালের ভারত শাসন আইনকেই নির্দেশ করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লেখিত আইনের সাথে ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইন সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত আইনটির সাথে তোমার পাঠ্য বইয়ের কোন আইনের মিল আছে?…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর