উদ্দীপকের 'গ' নামের রাজনৈতিক দলের সাথে তোমার পাঠ্যবইয়ের যে রাজনৈতিক দল গঠনে সাদৃশ্য রয়েছে তার পটভূমি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে 'গ' নামক রাজনৈতিক দলের সাথে ১৮৮৫ সালে গঠিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের সাদৃশ্য রয়েছে। এ দল প্রতিষ্ঠার পটভূমি অত্যন্ত ঘটনাবহুল। ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণের প্রতিবাদে ভারতীয় এ রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা লাভ করে। ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় এবং ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার ফলে ভারতবর্ষের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্ত শ্রেণী ক্রমেই ইংরেজবিরোধী হতে থাকে। এছাড়াও ভারতীয়দের বিরুদ্ধে বিভিন্ন কায়দা-কানুন এবং 'ইলবার্ট বিল 'পাস হওয়ায় ভারতীয় জনগণের অসন্তোষের মাত্রা আরও বৃদ্ধি পায়। ভারতীয় জনগণের এ বিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে দমনের জন্য প্রাক্তন আই. সি. এস কর্মকর্তা আলান অক্টাভিয়ান হিউম ব্রিটিশ অনুগত্য রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরামর্শদান। আবার ভারতীয় শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু শ্রেণি ও এ সময় রাজনৈতিক গঠন গড়ে তোলার চেষ্টা করছিলো। এর ফল শ্রুতিতে ১৮৮৫ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস নামে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করে। উদ্দীপকে ও লক্ষণীয় যে, 'খ' অঞ্চলের জনগণ নিজেদের ভাব ধারা আদায় ও মুক্তির লক্ষ্যে একটি সার্বজনীন রাজনৈতিক দল গঠন করে যা সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিচ্ছবি বহন করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'গ' নামের রাজনৈতিক দলের সাথে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামক রাজনৈতিক দল গঠনের সাদৃশ্য রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'গ' নামের রাজনৈতিক দলের সাথে তোমার পাঠ্যবইয়ের যে রাজনৈতি…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর