উদ্দীপকে উল্লেখিত সুপারিশমালার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল রয়েছে?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সুপারিশমালার সাথে আমার পঠিত লাহোর প্রস্তাবের মিল রয়েছে। ১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরের মুসলিম লীগের এক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে যে প্রস্তাব গৃহীত হয় তাই ঐতিহাসিক লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাবের সুপারিশমালার মধ্যে উল্লেখযোগ্য হলো লাহোর প্রস্তাবে ভারতবর্ষকে বিভক্ত করে এর উত্তর-পশ্চিম ও পূর্ব অঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলো নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠনের কথা বলা হয়। উল্লেখিত স্বাধীন রাষ্ট্র সমূহের অধীন ইউনিট বা প্রদেশগুলো স্বায়ত্তশাসিত ও সার্বভৌম হবে। ভারতের অন্যান্য হিন্দু অঞ্চলগুলোর সমন্বয়ে পৃথক হিন্দু রাষ্ট্র গঠিত হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে পরামর্শের ভিত্তিতে তাদের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য সংবিধানে পর্যাপ্ত ক্ষমতা রাখতে হবে। প্রতিরক্ষা, পররাষ্ট্র ও যোগাযোগ ইত্যাদি বিষয়ের ক্ষমতা সংশ্লিষ্ট অঙ্গরাজ্য গুলোর ওপর ন্যস্ত থাকবে। এক্ষেত্রে ভারতের মুসলমানদের স্বার্থ সংরক্ষণকল্পে সুনির্দিষ্ট পন্থা নির্ধারণমূলক লাহোর প্রস্তাব গৃহীত হয়। তবে অন্য সম্প্রদায়ের এ প্রস্তাব মনে প্রানে মেনে নিতে পারেনি। এর ফলে বিভিন্ন জায়গায় দাঙ্গা - হাঙ্গামা শুরু হয়। উদ্দীপাকে উল্লেখিত যে, ঔপনিবেশিক একটি রাষ্ট্রে দুটি সম্প্রদায় বাস করত। তাদের মধ্যে সবসময় দন্ত লেগেই থাকত। একটি সম্প্রদায়ের নেতা ছিলেন জনাব N। তিনি তার সম্প্রদায়ের স্বার্থরক্ষায় একটি সুপারিশমালা পেশ করেন।এ সুপারিশ মালাই একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়,যা লাহোর প্রস্তাবকে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকের সুপারিশমালার সাথে আমার পঠিত ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের মিল রয়েছে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত সুপারিশমালার সাথে তোমার পঠিত কোন বিষয়ের মিল রয়েছে?
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর