উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছে কারণসহ ব্যাখ্যা কর।
উত্তর: উল্লেখিত ঘটনার সাথে ব্রিটিশ শাসিত ভারতের ঐতিহাসিক ঘটনা বঙ্গভঙ্গের সাদৃশ্য রয়েছে। বঙ্গভঙ্গ ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। তৎকালীন ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলা প্রদেশ ছিল আয়তনে সবচেয়ে বড়। একজন গর্ভনর জেনারেল এর পক্ষে এত বড় প্রদেশ শাসন করা খুবই কষ্টকর ছিল। তাই তৎকালীন গর্ভনর জেনারেল লর্ড কার্জন ভারতের সচিব কে একটি মাত্র কেন্দ্র থেকে এত বড় অঞ্চলের শাসন পরিচালনা করা কঠিন - এই মর্মে এক রিপোর্ট ছিলেন। তার এই রিপোর্টের আলোকে বাংলা প্রদেশ ভাগ করার কথা বিবেচনা করা হয়। এছাড়াও তৎকালীন বাংলা প্রদেশে হিন্দু মুসলমান সহযোগী ভারতের সর্বাপেক্ষা বৃহৎ ব্রিটিশবিরোধী আন্দোলন দানা বেঁধেছিল যার প্রাণশক্তি ছিল কলকাতা। ব্রিটিশ সরকারে আন্দোলনকে নস্যাৎ করতে এবং একই সাথে ভারতের দুটি বৃহৎ সম্প্রদায় তথা হিন্দু মুসলমানদের সম্প্রীতি বিনষ্ট করে সংঘাত বজায় রেখে তাদের শাসন দীর্ঘায়িত করতেই বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নিয়েছিল। আবার প্রশাসনিক কাজ সহজতর করার পাশাপাশি বঙ্গভঙ্গের মাধ্যমে ভাগ কর ও শাসনকর নীতি প্রয়োগ করে হিন্দু-মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করে তাদের শাসন দীর্ঘায়িত করার জন্যই বঙ্গভঙ্গ করেছিল। উদ্দীপকেও আমরা দেখতে পাই মি. ডেভিড তার দায়িত্বধীন বিশাল অঞ্চলের শাসন কার্য পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নের জন্য অঞ্চলটিকে 'ক' ও'খ' অংশে বিভক্ত করে যা ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কথায় স্মরণ করিয়ে দেয়।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত ঘটনার সাথে তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার মিল রয়েছ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর