সাউথ আফ্রিকান পার্টির সাথে সাদৃশ্যপূর্ণ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা সম্পর্কে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সাউথ আফ্রিকান পার্টির সাথে সাদৃশ্যপূর্ণ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক দলটি হলো 'সর্বভারতীয় জাতীয় কংগ্রেস'। অবসরপ্রাপ্ত ব্রিটিশ আমলা অ্যালান অক্টাভিয়ান হিউমের দিক নির্দেশনায় ১৮৮৫ সালে এই রাজনৈতিক দল গঠিত হয়। ইংরেজ সরকারের ঔপনিবেশিক শাসন ও শোষণ ভারতবাসীকে প্রচণ্ডভাবে বিক্ষুব্ধ করে তুলেছিল। এমন প্রেক্ষাপটে ভারতীয়দের অধিকার আদায়ের লক্ষ্যে স্থানীয় উচ্চশিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি একটি রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে আগ্রহী হয়ে ওঠে। তাদের লক্ষ্য ছিল ভারতে প্রতিনিধিত্বশীল সরকার গঠন এবং স্বায়ত্তশাসন অর্জন করা। ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় ভারতীয়দের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে 'ভারত সভা' নামে একটি সংগঠন গড়ে তোলেন। ১৮৭৮ সালে লর্ড লিটনের শাসনামলে দেশীয় সংবাদপত্রের কণ্ঠরোধ করার উদ্দেশ্যে 'ভার্নাক্যুলার প্রেস এ্যাক্ট', 'লাইসেন্স এ্যাক্ট' প্রভৃতি কলা- কানুন পাস হয়। সুরেন্দ্রনাথ ব্যানার্জীর নেতৃত্বে ভারতীয় জনগণ এর তীব্র প্রতিবাদ জানায়। ১৮৮৩ সালে 'ইলবার্ট বিল' পাস হলে ব্রিটিশ শাসকদের প্রতি ভারতীয় জনগণের অসন্তোষ ও ঘৃণা আরো বৃদ্ধি পেতে থাকে। দমননীতি প্রয়োগের পাশাপাশি ভারতীয় জনগণের এ গণবিক্ষোভকে শান্তিপূর্ণ উপায়ে পরিচালনা ও দমনের জন্য সুচতুর ব্রিটিশ সরকার ভিন্নপথ অবলম্বন করে। এ্যালান অক্টাভিয়ান হিউম নামক একজন প্রাক্তন আমলা বড়লাট লর্ড ডাফরিনকে ভারতীয় জনগণের আসন্ন গণবিদ্রোহ থেকে বাঁচার জন্য একটি ব্রিটিশ অনুগত রাজনৈতিক প্রতিষ্ঠান গঠনের পরামর্শ প্রদান করেন। এভাবে হিউমের উদ্যোগে এবং লর্ড ডাফরিনের সমর্থনে ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর বোম্বাই শহরে 'সর্বভারতীয় জাতীয় কংগ্রেস' নামক একটি রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হয় ।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
সাউথ আফ্রিকান পার্টির সাথে সাদৃশ্যপূর্ণ ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর