উদ্দীপকে আমার পঠিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ইঙ্গিত প্রদান করা হয়েছে।
ভাষা আন্দোলনের পর পূর্ব বাংলার জাগ্রত জনতার আন্দোলনের চাপে বাধ্য হয়ে পাকিস্তান সরকার ৬৯৪ সালের নির্বাচন ঘোষণা করেন। বাঙালির ইতিহাসে এ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৪৭ সালের পাকিস্তান জন্ম লাভের প্রায় সাত বছর পর অর্থাৎ ১৯৫৪ সালে একটি প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যা ১৯৫৪ সালের সাধারণ নির্বাচন বা যুক্তফ্রন্ট নির্বাচন নামে পরিচিত। এটা ছিল পাকিস্তানের প্রথম নির্বাচন। পূর্ব বাংলার আইন পরিষদ নির্বাচিত ঘোষিত হলে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করার উদ্দেশ্যে মাওলানা ভাসানীর নেতৃত্বে আওমীলীগ, কৃষকপ্রজা পার্টির শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে কৃষক শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বে নেজামে ইসলাম, হাজী মোহাম্মদ দানেলের নেতৃত্বে গণতন্ত্রী দল এবং আবুল হাশেমের নেতৃত্বে পাকিস্তান খিলাফতের রব্বানী পার্টির সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। নির্বাচনী ইশতেহার হিসেবে যুক্তফ্রন্ট ২১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল। যা পূর্ব বাংলার জনগণ কর্তৃক ব্যাপক সমর্থন লাভ করে। ফলে যুক্তফ্রন্ট নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সক্ষম হয়।নির্বাচনে ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ ২২৪টি আসন পেয়ে যুক্তফ্রন্ট বিজয়ী হয়। উদ্দীপকের ছকে যে তথ্যগুলো উপস্থাপন করা হয়েছে অর্থাৎ ২১ দফা কর্মসূচি, যুক্ত ফ্রন্ট ২২৪টি আসন, সরকারি দল ৯ টি আসন লাভ করে।
সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের নির্বাচনকে যুক্তফ্রন্ট এরসাথে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে।