শেয়ারFacebookWhatsApp

ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে?

উত্তর: ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে?

উদ্দীপক

সুভাষের দেশটি একটি ঔপনিবেশিক শক্তির শাসনাধীন ছিল। উনবিংশ শতাব্দীর শেষ দিকে তার দেশের প্রথম রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। এ দলটি ঔপনিবেশিক শাসকদের কাছে এ অঞ্চলের মানুষের দাবি তুলে ধরতে সচেষ্ট ছিল। কিন্তু তার দেশের অন্য একটি বৃহৎ সম্প্রদায়ের মানুষ পশ্চাৎপদ অবস্থানে ছিল। ফলশ্রুতিতে তাদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ১৯০৬ সালে উপমহাদেশের দ্বিতীয় রাজনৈতিক দলের জন্ম হয়।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন।

উত্তর

খিলাফত আন্দোলন ছিল ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ আন্দোলনের ফলে ভারতীয় মুসলমানদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা পায়। তৎকালে তুরস্কের বিপ্লবী নেতা কামাল আতাতুর্ক তুরস্কের ক্ষমতা দখল করে এবং খিলাফত তথা 'তুরস্ক সালতানাতকে' বাতিল ঘোষণা করেন। ফলে ১৯২৪ সালে ভারতে উক্ত আন্দোলনের সমাপ্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম রাজনৈতিক দলটি ভারতীয় জাতীয় কংগ্রেসকে নির্দেশ করে যা ভারতীয়দের মাঝে জাতীয়তাবোধ জাগ্রতকরণসহ বিভিন্ন রাজনৈতিক পরিক্রমায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ভারতীয় জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন ভারত ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। প্রতিষ্ঠাকালীন সময়ে এর মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের আনুগত্য স্বীকার করে ভারতীয়দের বিভিন্ন দাবি-দাওয়া ও সুযোগ-সুবিধা তুলে ধরা ও তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা। এর মাধ্যমে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় ও এক প্ল্যাটফর্মের অধীনে এসে দাবি আদায়ের সংগ্রামে যুক্ত হয়। দলটির মাধ্যমে ভারতীয়দের মাধ্যমে ধীরে ধীরে জাতীয়তাবোধের বিকাশ হতে থাকে। জনগণের পক্ষে বিভিন্ন আন্দোলনে তারা নেতৃত্ব দিতে থাকে। ভারতীয়দের মাঝে রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ঘটাতে দলটির ভূমিকা অনস্বীকার্য। ঔপনিবেশিক ভারতের প্রথম দিকের অধিকাংশ নেতার নেতৃত্ব বিকাশের প্ল্যাটফর্ম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। দলটির মাধ্যমে ভারত গণতন্ত্রের বিকাশ ঘটে। উদ্দীপকের দলটিও ঔপনিবেশিক শাসনামলে প্রতিষ্ঠা হয় ও শাসকদের কাছে অঞ্চলের মানুষের দাবি তুলে ধরে যা ভারতীয় কংগ্রেসকে প্রতিনিধিত্ব করে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় রাজনৈতিক দলটি মুসলিম লীগ যা ভারতে মুসলিম জাতীয়তাবাদকে বিকশিত করেছিল।১৮৮৫ সালে কংগ্রেস প্রতিষ্ঠা হলেও তারা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়। ফলে মুসলিম সমাজের নেতারা একটি বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা বোধ করে যা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করতে পার। এই বোধ থেকে ১৯০৬ সালে উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করে।মুসলিম লীগ উপমহাদেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে মুসলিম জাতীয়তাবাদ বিকাশে মুখ্য ভূমিকা পালন করে।প্রথমত, মুসলিম লীগের জন্মের পর মুসলিমরা নিজেদেরকে অন্য জাতি হিসেবে ভাবতে শুরু করে।দ্বিতীয়ত, মুসলিম লীগ মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন পদ্ধতির দাবি জানায়। তারা মনে করত হিন্দু সংখ্যাগরিষ্ঠ সমাজে মুসলিমদের স্বার্থ রক্ষা করা সম্ভব নয়। তাই তারা মুসলিমদের জন্য আলাদা নির্বাচকমণ্ডলী ও প্রতিনিধিত্বের দাবি জানায় যা পরবর্তীতে ১৯০৯ সালে স্বীকৃত হয়।তৃতীয়ত, বঙ্গভঙ্গ হলে মুসলিম সম্প্রদায় উৎফুল্ল হয়। হিন্দুদের স্বার্থে আঘাত লাগায় হিন্দুরা এর বিরোধিতা করতে থাকে ও সফল হয়। এসময় মুসলিম লীগ বঙ্গভঙ্গের পক্ষে প্রচারণা চালাতে থাকে। এভাবে মুসলিমদের মধ্যে এই ধারণা বদ্ধমূল হয় যে, তারা হিন্দু সম্প্রদায় থেকে আলাদা একটি জাতি এবং তাদের নিজস্ব ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। এই উপলব্ধি থেকে জিন্নাহ বিখ্যাত 'দ্বিজাতি তত্ত্বের' ঘোষণা দেন যেখানে হিন্দু-মুসলিম বিভাজনের চূড়ান্ত সূচনা হয়। দ্বিজাতি তত্ত্ব পরবর্তীতে হিন্দুরাও মেনে নেয় এবং ধর্মের ভিত্তিতে ১৯৪৭ সালে ভারত ভাগ হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।উদ্দীপকে প্রথম দলটি একটি বৃহৎ সম্প্রদায়ের মানুষকে প্রতিনিধিত্ব করতে পারেনি। ফলে দ্বিতীয় দলের জন্ম হয় যা মুসলিম লীগকে প্রতিনিধিত্ব করে। মুসলিম লীগের রাজনীতিতে উপমহাদেশে মুসলিম জাতীয়তাবাদের বিকাশে মুখ্য ভূমিকা পালন করে।
HSCCivics 2nd Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।