তমদ্দুন মজলিস কী?
উত্তর: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তমদ্দুন মজলিস গঠিত হয়। ১৯৪৭সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই মুসলিম লীগের প্রভাবশালী নেতা ও বুদ্ধিজীবীরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার মতামত প্রদান করেন। তখনই ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী লেখকগণ এর প্রতিবাদ করেন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার অব্যবহিত পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ১৯৪৭ সালের ১৫ই সেপ্টেম্বর ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' প্রকাশিত হয়। এ সংগঠনের উদ্যোগেই রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন বেগবান হয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ লাভ করে।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
তমদ্দুন মজলিস কী?
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর