উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয় লাভ করে। যুক্তফ্রন্টের এই অভূতপূর্ব সাফল্যের নানাবিদ কারণ বিদ্যমান ছিল।
১৯৫৪ সালের নির্বাচন বাঙালির জাতিসত্তার প্রকাশ এবং মুসলিম লীগের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে পূর্ব বাংলার জনসাধারণের প্রতিবাদের ক্ষেত্রে এক মাইলফলক। এ নির্বাচনের ফলাফল পূর্ব বাংলার মানুষকে পুনঃ সাহিত্য শাসন ও ন্যায্য অধিকার আদায়ের ঐক্যবদ্ধ করে তোলে। ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ কে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলার মুসলিম লীগকে আর চায় না।যুক্তফ্রন্টের নেতৃত্ববৃন্দের জনপ্রিয়তা বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগাম করে। যুক্তফ্রন্টের ঐতিহাসিক ২১ দফা কর্মসূচি পূর্ব বাংলার জনগণ কর্তৃক ব্যাপক সমর্থন লাভ করে।ফলে যুক্তফ্রন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়। তাছাড়া মুসলিম লীগের বাংলা ভাষার প্রতি অবমাননা, স্বাধীকারের দাবি উপেক্ষিত, লাহোর প্রস্তাবের সংশোধন, সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি, সংবিধান প্রণয়নে ব্যর্থতা, পূর্বে নির্বাচনের ফল প্রতিশ্রুতি ভঙ্গ ইত্যাদি বিষয় যুক্তফ্রন্টের বিষয়কে ত্বরান্বিত করে।