শেয়ারFacebookWhatsApp

১৯৫৬ সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য বর্ণনা কর।

উত্তর: ১৯৫৬ সালের প্রণীত সংবিধানের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো- ১. ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল লিখিত। এটি ছিল বিশ্বের দীর্ঘতম শাসনতন্ত্র গুলোর মধ্যে অন্যতম। এতে ১টি প্রস্তাবনা, ১৩ টি ভাগ, ২৩৪ টি অনুচ্ছেদ এবং ৬ টি তফসিল ছিল। ২. গণতন্ত্রের দিক দিয়ে এ শাসনতন্ত্র ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। যুক্তরাষ্ট্রীয় ভাবধারার প্রায় সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান ছিল। যেমন - কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, শাসনতন্ত্রের প্রাধান্য, শাসনতন্ত্রের দুষ্পরিবর্তণীয়তা ইত্যাদি।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

১৯৫৬ সালের সংবিধানের দুটি বৈশিষ্ট্য বর্ণনা কর।

উদ্দীপক

নব্য স্বাধীনতাপ্রাপ্ত একটি রাষ্ট্রে শাসকগোষ্ঠী একটি প্রদেশের জনগণের ওপর বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শুরু কররে উক্ত প্রদেশের একডিট বৃহৎ রাজনৈতিক দলের নেতা অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধিকারের দাবি সংবলিত একটি প্রস্তাব শাসকগোষ্ঠী বরাবর পেশ করেন।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025

উত্তর

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জন্য জাতীয় পরিষদে ১৬৯টি আসন বরাদ্দ ছিল।

উত্তর

১৯৫৬ সালের প্রণীত সংবিধানের বেশ কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। এর মধ্যে দুটি বৈশিষ্ট্য হলো- ১. ১৯৫৬ সালের শাসনতন্ত্র ছিল লিখিত। এটি ছিল বিশ্বের দীর্ঘতম শাসনতন্ত্র গুলোর মধ্যে অন্যতম। এতে ১টি প্রস্তাবনা, ১৩ টি ভাগ, ২৩৪ টি অনুচ্ছেদ এবং ৬ টি তফসিল ছিল। ২. গণতন্ত্রের দিক দিয়ে এ শাসনতন্ত্র ছিল যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির। যুক্তরাষ্ট্রীয় ভাবধারার প্রায় সকল বৈশিষ্ট্য এতে বিদ্যমান ছিল। যেমন - কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন, শাসনতন্ত্রের প্রাধান্য, শাসনতন্ত্রের দুষ্পরিবর্তণীয়তা ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের আন্দোলনের সাথে ১৯৬৬ সালের ৬ দফার দাবির প্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয় তার সাদৃশ্য রয়েছে। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু ৬ দফা দাবি পেশ করেন। ৬ দফা দাবির পূরণের জন্য প্রথমে দলীয়ভাবে আন্দোলন শুরু হয়। পাকিস্তানের তৎকালীন সরকার আওয়ামী লীগের ৬ দফা কে রাষ্ট্রবিরোধী দাবি ও বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী বলে আগরতলা মামলা দায়ের করে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে প্রধান আসামি করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা কার্যক্রম চলতে থাকে। শেখ মুজিব গ্রেপ্তার হন। ফলে সারা দেশের আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়। এ আন্দোলনে রাষ্ট্রের পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যায়। শক্তিশালী আইয়ুব সরকারের ভিত নরে ওঠে। আন্দোলনের এক পর্যায়ে আইয়ুব ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে মুক্তি দিতে বাধ্য হন। উদ্দীপকেও তেমনি 'ক' রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় নেতা কে গ্রেফতার করলে জনগণ বিক্ষোভে ফেটে পড়ে এবং সরকার বাধ্য হয়ে এই জনপ্রিয় নেতা কে মুক্তি দিতে বাধ্য হন । তাই নিশ্চিত ভাবে বলা যায় উদ্দীপকে আন্দোলনের সাথে ১৯৬৬ এর ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন সাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনা অর্থাৎ পাঠ্য পুস্তক এর সাথে সাদৃশ্যপূর্ণ ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করেছিল বলে আমি মনে করি। ৬ দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের চেতনা জন্ম লাভ করে ;৬ দফা আন্দোলন তার বুনিয়াদকে শক্তিশালী করে। এ আন্দোলন বাঙালি জাতিকে তার স্বাধিকার আদায়ের প্রেরণা দেয়। পাকিস্তান শাসন ও শোষণে অতিষ্ঠ হয়ে বাঙ্গালীরা মুক্তির উপায় খুজছিল। ৬ দফা দাবিতে বাঙালির প্রাণের আকুতি যেন ফুটে ওঠে। বাঙালির প্রাণের দাবিতে পরিণত হয় ৬ দফা। ৬ দফা আন্দোলনের চেতনা বাংলার জনগণকে উনসত্তর এর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রেরণা দেয়। পরবর্তীতে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে ৬ দফা কর্মসূচির স্বপক্ষে গণরায়ের জন্য নির্বাচনী প্রচারণা চালায়। এ নির্বাচনের শেখ মুজিবুর রহমান ৬ দফার পক্ষে পূর্ব পাকিস্তানের জনগণের নিরঙ্কুশ সমর্থন লাভ করেন। এর ওই ধারাবাহিকতায় ১৯৭১ সালের ২৫ মার্চ পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের ফলে একদিকে ছয় দফা কর্মসূচির পরিসমাপ্তি ঘটে এবং নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পশ্চিম পাকিস্তান বিভক্ত হয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। তাই ৬ দফা ছিল পূর্ব বাংলার জাতীয় মুক্তির সনদ। শেখ মুজিবুর রহমান যথার্থই ৬ দফা কর্মসূচিকে বাঙালির বাঁচার দাবি বলে উল্লেখ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা দ্বার উন্মুক্ত করার ক্ষেত্রে ৬ দফা দাবির গুরুত্ব ছিল অনস্বীকার্য। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে জাতীয় জীবনে সর্বস্তরের শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষা ব্যবহারের স্বপক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় - যা বাঙালি জাতীয়তাবাদকে আরও সুদৃঢ় করে। তাছাড়া ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদের যে উন্মেষ ঘটে তা ছয় দফা কর্মসূচির সংস্পর্শে এসে প্রণতা প্রাপ্ত হয় এবং ছয় দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন একপর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়। অতএব ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি বাঙালি জাতীয়তাবাদ বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে। যার ফলশ্রুতিতে ধারাবাহিক সংগ্রামের মাধ্যমে অবশেষে ১৯৭১ সালের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ স্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়। শুরু হয় বাঙালি জাতীয়তাবাদের নতুন অধ্যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত ৬ দফা কর্মসূচি ভিত্তিক আন্দোলন জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে।
HSCCivics 2nd Paperজালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।