শেয়ারFacebookWhatsApp

বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন?

উত্তর: পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ছয় দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ছয় দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির জনতা অকুন্ঠচিওে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ছয় দফার ঐক্য থেকে। ছয় দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা হয়, " ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ছয় দফা কর্মসূচি। এজন্য ছয় দফা কে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

বাঙালির ম্যাগনাকার্টা বলা হয় কোন কর্মসূচিকে এবং কেন?

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রে স্বাধীনতার ২০ বছর পর প্রথম জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে বিজয়ী দলের নিকট ক্ষমতা হস্তান্তরে শাসকগোষ্ঠী টালবাহানা শুরু করে। তখন বিজয়ী দলের নেতা স্বাধীন রাষ্ট্র গঠনের ঘোষণা দেন এবং একটি অস্থায়ী সরকার গঠিত হয়।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন আতাউল গণি ওসমানি।

উত্তর

পাকিস্তানি শাসকগোষ্ঠী অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক প্রভৃতি ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের বাঙালি জনগণের প্রতি যে সীমাহীন বৈষম্য সৃষ্টি করে, সেখানে ছয় দফা কর্মসূচি ছিল এক বলিষ্ঠ প্রতিবাদ। ছয় দফা প্রস্তাবে উজ্জীবিত হয়ে ১৯৭০ সালের নির্বাচনে বাঙালির জনতা অকুন্ঠচিওে আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়যুক্ত করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেরণা আসে ছয় দফার ঐক্য থেকে। ছয় দফা আন্দোলনের পথ ধরেই পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংঘটিত হয়েছিল। বলা হয়, " ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনাকার্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ছয় দফা কর্মসূচি। এজন্য ছয় দফা কে বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তথ্যটি আমার পাঠ্য বইয়ের মুজিবনগর সরকারকে নির্দেশ করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকার গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায় আম্রকাননে (পরবর্তীতে মুজিবনগর নামকরণ করা হয়) ১৯৭১ সালের ১০ এপ্রিল ১৯৭০ সালের সাধারণ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে মুজিবনগর সরকার গঠন করা হয় এবং ওই দিনই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয়। মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার জন্য ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন। মুজিবনগর সরকারের কাঠামো ছিল নিম্নরূপ - ১. রাষ্ট্রপতি:বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২.উপরাষ্ট্রপতি:সৈয়দ নজরুল ইসলাম (বঙ্গবন্ধুর আবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি) ৩. প্রধানমন্ত্রী:তাজউদ্দীন আহমদ। ৪. অর্থমন্ত্রী:এম মনসুর আলী। ৫. স্বরাষ্ট্র, ত্রাণ ও পূর্ণবাসন মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান। ৬. পররাষ্ট্র ও আইন মন্ত্রী: খন্দকার মোস্তাক আহমেদ। ৭. প্রধান সেনাপতি: কর্নেল ( অব.) এম. এ. জি ওসমানী। ৮. চিপ অফ স্টাফ: কর্নেল (অব.) আব্দুর রব। ৯. ডেপুটি চিপ অফ স্টাফ: গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার। এ সরকারের মোট ১২ টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল।এগুলো হচ্ছে - প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পূর্ণবাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন, যুব ও অব্যর্থনা শিবিরের নিয়ন্ত্রণ বোর্ড প্রভৃতি। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে। ১০ এপ্রিল সরকার চারটি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে চারজন সেক্টর কমান্ডো নিযুক্ত করে। ১১ এপ্রিল তা পূর্ণ নির্ধারিত করে ১১ টি সেক্টরে ভাগ করা হয়।

উত্তর

স্বাধীন বাংলাদেশের অভ্যদয়ে উক্ত সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের ভূমিকা প্রশংসনীয় ও তাৎপর্যপূর্ণ। এ সরকার মুক্তিযুদ্ধ পরিচালনা ছাড়াও বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলার স্বাধীনতা আমি জনতা মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর আশার আলো দেখতে পায়।তারা প্রশিক্ষণ ও অস্ত্র সংরক্ষণের আশায় ভারতে ভিড় জমায়। মুজিবনগর সরকার এসব তরুণদের যাচাই-বাছাই করে ভারতীয় ও বাংলাদেশী সেনাবাহিনী দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করে। তাদের অস্ত্র দিয়ে বাংলাদেশের যুদ্ধ ময়দানে পাঠায়। মুক্তিযুদ্ধকে সুসংহত ভাবে পরিচালনার জন্য বাংলাদেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শক্রমে মুজিবনগর সরকার যুদ্ধক্ষেত্রকে ১১ টি সেক্টরে বিভক্ত করে। স্বাধীনতার যুদ্ধে চেতনাকে অক্ষুন্ন রাখার জন্য এবং সংগ্রামী জনগণের মনোবল ঠিক রাখার জন্য মুজিবনগর সরকার স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের মাধ্যমে ও পত্রপত্রিকার মাধ্যমে প্রচেষ্টা চালায়। মুজিবনগর সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভূমিকা হচ্ছে কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক ও স্টকহোমসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ সরকার মিশন স্থাপন এবং ওই সব স্থানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিনিধি নিয়োগ করে বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকার বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে বহিবিশ্বে বিশেষ দূত নিয়োগ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিশ্ব নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করে। এছাড়াও বাংলাদেশের নাগরিক এবং সহানুভূতিশীল ব্যক্তিবর্গের মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, ফ্রান্স, জাপান শহর শক্তিশালী দেশের সমর্থন লাভে মুজিবনগর সরকার কূটনৈতিক তৎপরতা চালায়।
HSCCivics 2nd Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।