শেয়ারFacebookWhatsApp

মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝ?

উত্তর: মৌলিক গণতন্ত্র বলতে বোঝায় সামরিক শাসন জেনারেল আইয়ুব খান কর্তৃক উদ্ভাবিত উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্থার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্ধারণ করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালু করেন।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

মৌলিক গণতন্ত্র বলতে কী বোঝ?

উদ্দীপক

নিচের ছকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও:

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়।

উত্তর

মৌলিক গণতন্ত্র বলতে বোঝায় সামরিক শাসন জেনারেল আইয়ুব খান কর্তৃক উদ্ভাবিত উদ্ভট গণতান্ত্রিক ব্যবস্থা। ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করার মাধ্যমে সামরিক শাসক হিসেবে আবির্ভূত হন জেনারেল আইয়ুব খান। ক্ষমতা গ্রহণের পর তিনি তার শাসনকে স্থায়ী করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেন। আর এ কর্মসূচির মধ্যে রাজনৈতিক সংস্কার কর্মসূচি ছিল অন্যতম এবং এ রাজনৈতিক সংস্থার কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল মৌলিক গণতন্ত্র। এ মৌলিক গণতন্ত্র হলো রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত না করে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিদের দ্বারা রাষ্ট্রপতি নির্ধারণ করা। জেনারেল আইয়ুব খান তার এ মৌলিক গণতন্ত্রের ভিত্তিতেই ১৯৬২ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালু করেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি হলো ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট প্রাদেশিক নির্বাচন । কেননা, উদ্দীপকে 'ক' রাষ্ট্রের পরবর্তী প্রদেশ 'খ' তে বিলম্বিত প্রাদেশিক নির্বাচনে প্রদেশের জোটবদ্ধ দলের বিজয় লাভের কথা বলা হয়েছে । আর পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশ প্রায় তিন বছর বিলম্বিত ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট জয় লাভ করেছিল, যা উদ্দীপকের ঘটনার প্রতিরূপ। অর্থাৎ উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বাচনটি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন। যুক্তফ্রন্ট নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক প্রদেশের আসন সংখ্যা ছিল মোট ৩০৯ টি। এ নির্বাচনের ক্ষমতাশীন মুসলিম লীগের বিরুদ্ধে যুক্তফন্ট অভুতপূর্ব বিজয় অর্জন করে।মোট ২৩৭ টি মুসলিম আসনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন সহ যুক্তফ্রন্ট ২২৪ টি আসন লাভ করে। মুসলিম লীগ মাত্র ৯ টি এবং নির্দলীয় প্রার্থী ৪ টি আসনে বিজয়ী হয় । মুসলিম লীগ নেতার তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী। নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক তরুন ছাত্রের নিকট শোচনীয়ভাবে পরাজিত হন। অমুসলিমদের ৭২ টি আসনে ১৩ টি তে যুক্তফ্রন্ট, ২৪ টি কংগ্রেস, ২৭ টিতে তফসিলি ফেডারেশন, খ্রিস্টান সম্প্রদায় ১ টি ও বৌদ্ধ সম্প্রদায় ২ টি কমিউনিস্ট পার্টি ও ৪টি ও নির্দলীয় প্রার্থী ১ টিতে বিজয়ী হন। নির্বাচনে মুসলিম লীগ প্রাদেশিক পরিষদের ক্ষমতা হারায় ও যুক্তফ্রন্ট শেরে বাংলা এ. কে ফজলুল হকের নেতৃত্বে প্রাদেশিক পরিষদ সরকার গঠন করে।

উত্তর

উক্ত নির্বাচন অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট জয় লাভ করে। যুক্তফ্রন্টের এই অভূতপূর্ব সাফল্যের নানাবিদ কারণ বিদ্যমান ছিল। ১৯৫৪ সালের নির্বাচন বাঙালির জাতিসত্তার প্রকাশ এবং মুসলিম লীগের অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে পূর্ব বাংলার জনসাধারণের প্রতিবাদের ক্ষেত্রে এক মাইলফলক। এ নির্বাচনের ফলাফল পূর্ব বাংলার মানুষকে পুনঃ সাহিত্য শাসন ও ন্যায্য অধিকার আদায়ের ঐক্যবদ্ধ করে তোলে। ১৯৫৪ সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায়, বৈষম্যমূলক, ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ কে বুঝিয়ে দেয় যে, তারা পূর্ব বাংলার মুসলিম লীগকে আর চায় না।যুক্তফ্রন্টের নেতৃত্ববৃন্দের জনপ্রিয়তা বিশেষ করে তরুণ নেতৃত্বের জনপ্রিয়তা পূর্ব বাংলার ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির পথ সুগাম করে। যুক্তফ্রন্টের ঐতিহাসিক ২১ দফা কর্মসূচি পূর্ব বাংলার জনগণ কর্তৃক ব্যাপক সমর্থন লাভ করে।ফলে যুক্তফ্রন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়। তাছাড়া মুসলিম লীগের বাংলা ভাষার প্রতি অবমাননা, স্বাধীকারের দাবি উপেক্ষিত, লাহোর প্রস্তাবের সংশোধন, সর্বক্ষেত্রে বৈষম্য সৃষ্টি, সংবিধান প্রণয়নে ব্যর্থতা, পূর্বে নির্বাচনের ফল প্রতিশ্রুতি ভঙ্গ ইত্যাদি বিষয় যুক্তফ্রন্টের বিষয়কে ত্বরান্বিত করে।
HSCCivics 2nd Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।