শেয়ারFacebookWhatsApp

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উত্তর: পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?

উদ্দীপক

ঔপনিবেশিক শক্তি হতে স্বাধীনতাপ্রাপ্ত একটি রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে বাদ দিয়ে মাত্র ৩.২৭% লোকের ভাষাকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয়। এ উদ্যোগ সংখ্যাগরিষ্ঠ অংশ প্রত্যাখ্যান করে এবং এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন শুরু করে।

Chittagong · 2025

উত্তর

পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ।

উত্তর

মোহামেডান লিটারারী সোসাইটি গঠিত হয়েছিল মুসলমানদের শিক্ষা-সংস্কৃতিতে অগ্রসর করার উদ্দেশ্যে। উনবিংশ শতাব্দীতে মুসলমানরা সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাগত দিক দিয়ে পিছিয়ে পড়েছিল। এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে নবজাগরণ ঘটানোর প্রয়োজন ছিল। এজন্য ১৮৬৩ সালে নবাব আবদুল লতিফের নেতৃত্বে গঠিত হয় মোহামেডান লিটারারি সোসাইটি। এই সংগঠন মুসলমানদের আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধ করত, বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করত এবং মুসলমান সমাজে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখত। এটি মুসলমানদের মধ্যে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটায়।

উত্তর

উদ্দীপকের সাথে আমার পঠিত ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইঙ্গিত রয়েছে।উদ্দীপকে উল্লেখ্য যে, ঔপনিবেশিক শক্তি হতে স্বাধীনতাপ্রাপ্ত একটি রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে বাদ দিয়ে মাত্র ৩.২৭% লোকের ভাষাকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ নিলে সংখ্যাগরিষ্ঠ অংশ তা প্রত্যাখ্যান করে এবং এর বিরোধিতা করে আন্দোলন শুরু করে। উদ্দীপকের। ঘটনার সাথে আমার পঠিত ভাষা আন্দোলনের সাদৃশ্য রয়েছে।১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় রক্ষার এক ঐতিহাসিক সংগ্রাম। এই আন্দোলনের পেছনে ছিল সাংস্কৃতিক, ভাষাগত ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে বাঙালিদের আত্মমর্যাদাবোধ ও অধিকার প্রতিষ্ঠার চেতনা। এটি ছিল পাকিস্তানি কেন্দ্রীয় সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে পূর্ববাংলার গণসচেতনতার প্রথম বিস্ফোরণ।উদ্দীপকে ১৯৫২ সালের যে গুরুত্বপূর্ণ দারির জন্য আন্দোলনের কথা বলা হয়েছে, তা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণ বাংলা ভাষাভাষী হলেও কেন্দ্রীয় সরকার একতরফাভাবে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয়। এর ফলে পূর্ববাংলার জনগণ, বিশেষ করে তরুণ ছাত্রসমাজ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা মনে করে, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। ভাষার অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠে আন্দোলন, যা ২১ ফেব্রুয়ারি ১৯৫২-এ চূড়ান্ত রূপ নেয়। এদিন পুলিশের গুলিতে সালাম, রফিক, জব্বারসহ কয়েকজন তরুণ শহীদ হন। তাদের আত্মত্যাগে আন্দোলন আরও বেগবান হয় এবং পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। এই আন্দোলন বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচনা করে এবং স্বাধীনতা আন্দোলনের পথপ্রদর্শক হয়ে ওঠে।

উত্তর

'উত্তক্ত আন্দোলনই বাংলাদেশ স্বাধীনতার সূত্রপাত করে' ১৯৫২ সালের ভাষা আন্দোলন সম্পর্কিত এ উক্তিটি যথার্থ।ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় ও স্বাধিকার প্রতিষ্ঠার প্রথম বলিষ্ঠ পদক্ষেপ। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই সংগ্রাম বাঙালি সমাজে যে রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার উন্মেষ ঘটায়, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের মূল ভিত্তি হয়ে ওঠে। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা আত্মপ্রকাশ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বীজ রোপিত হয়। ভাষা আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভাষাভিত্তিক জাতীয়তাবোধ জাগ্রত হয়। বাঙালি প্রথমবার রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে এবং আত্মনিয়ন্ত্রণাধিকার অর্জনের প্রেরণায় উদ্বুদ্ধ হয়। এই আন্দোলনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ভবিষ্যৎ গণআন্দোলনের জন্য গণভিত্তি তৈরি করে। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক-শ্রমিক সকলেই এক কাতারে দাঁড়িয়ে ভাষার মর্যাদা রক্ষার শপথ নেয়। পরবর্তীতে এ চেতনা ছড়িয়ে পড়ে ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, নির্বাচন' ও অবশেষে মুক্তিযুদ্ধে। ভাষা আন্দোলনের বিজয় যেমন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত করে, তেমনি রাজনৈতিক স্বাতন্ত্র্যের বোধ বাঙালির মাঝে গভীরভাবে রোপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনের চেতনা ও ত্যাগ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে, যা স্বাধীন বাংলাদেশের জন্মের অনিবার্য প্রেক্ষাপট তৈরি করে।
HSCCivics 2nd PaperChittagong 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।