উদ্দীপকে আমার পঠিত ১৯৫৬ সালের সংবিধানের ইঙ্গিত রয়েছে।১৯৫৬ সালের সংবিধান ছিল পাকিস্তানের প্রথম সংবিধান, যা ৯ বছরের প্রস্তুতি শেষে প্রণীত হয়। এটি একটি লিখিত, দুষ্পরিবর্তনীয়, যুক্তরাষ্ট্রীয় এবং ইসলামিক ভিত্তিক সংবিধান ছিল। এই সংবিধানের মাধ্যমে পাকিস্তানকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করা হয় এবং গণতন্ত্রের ভিত্তিতে একটি সংসদীয় শাসনব্যবস্থা চালু করা হয়।উদ্দীপকে যে রাষ্ট্রটির কথা বলা হয়েছে তা হলো পাকিস্তান, যা ১৯৫৬ সালে একটি সংবিধান প্রণয়ন করে। উক্ত সংবিধানের তিনটি বৈশিষ্ট্য উদ্দীপকে বর্ণিত হয়েছে। সেগুলো ছাড়া এই সংবিধানের অপর তিনটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-এককক্ষবিশিষ্ট আইনসভা, মৌলিক অধিকার, এবং বিচার বিভাগের স্বাধীনতা। এই সংবিধানে জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ উভয়কেই এককক্ষবিশিষ্ট করা হয় এবং পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে সমসংখ্যক সদস্য নির্বাচন নিশ্চিত করা হয়। নাগরিকদের মৌলিক অধিকার যেমন মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মচর্চার অধিকার ইত্যাদি স্বীকৃত হয় এবং এগুলো ভঙ্গ হলে আদালতে যাওয়ার অধিকার দেওয়া হয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট ও প্রাদেশিক হাইকোর্ট প্রতিষ্ঠার বিধান রাখা হয়, যা সংবিধানের শ্রেষ্ঠত্ব ও নাগরিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।