শেয়ারFacebookWhatsApp

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের দুটি কারণ লেখ।

উত্তর: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের দুটি কারণ - ১. ১৯৬৮ সালের অক্টোবর মাসে সামরিক শাসন জারি করা হলে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যায়। যার প্রতিক্রিয়ায় গণঅভ্যুত্থান ঘটে। ২. আইয়ুবী শাসনামলের সকল উন্নয়ন কর্মকান্ড কেবল পশ্চিম পাকিস্তানে গৃহীত হওয়ায় পাকিস্তানের দুই অংশের মাঝে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য পরিলক্ষিত হয়। এর প্রতিবাদে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান সূচিত হয়।

HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 2nd Paper · সৃজনশীল

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের দুটি কারণ লেখ।

উদ্দীপক

'ক' রাষ্ট্রের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষাকে বাদ দিয়ে সংখ্যালঘিষ্ঠ জনগণের ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে চাইলে সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে। এর ফলে শাসকগোষ্ঠী দাবি মানতে বাধ্য হয়।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

পাকিস্তানি শাসক কর্তৃক ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যে গণহত্যা হয়েছিল তাই ইতিহাসে 'অপারেশন সার্চলাইট' নামে পরিচিত।

উত্তর

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের দুটি কারণ - ১. ১৯৬৮ সালের অক্টোবর মাসে সামরিক শাসন জারি করা হলে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার আশা ধূলিসাৎ হয়ে যায়। যার প্রতিক্রিয়ায় গণঅভ্যুত্থান ঘটে। ২. আইয়ুবী শাসনামলের সকল উন্নয়ন কর্মকান্ড কেবল পশ্চিম পাকিস্তানে গৃহীত হওয়ায় পাকিস্তানের দুই অংশের মাঝে ব্যাপক অর্থনৈতিক বৈষম্য পরিলক্ষিত হয়। এর প্রতিবাদে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান সূচিত হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আন্দোলনের সাথে ঐতিহাসিক ভাষা আন্দোলনের মিল পাওয়া যায়।১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তানের সংখ্যাগুরু বাংলাভাষী জনগণ এ আন্দোলন গড়ে তোলে। বাংলা পাকিস্তানের মোট জনগণের সিংহভাগ মানুষের ভাষা হওয়া সত্ত্বেও পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী সম্পূর্ণ অনৈতিকভাবে সংখ্যালঘুর ভাষা উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। কিন্তু বাঙালি জাতি তা মেনে নেয়নি। তারা এ ঘোষণার বিরুদ্ধে সাথে সাথেই প্রতিবাদ জানায়। কিন্তু সরকার তার সিদ্ধান্তে অটল থাকলে এর প্রতিবাদে ভাষা আন্দোলন দুর্বার আন্দোলনে রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক এ আন্দোলন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। কিন্তু সরকার ঐদিন ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্রজনতা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অগ্রসর হতে থাকলে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে সালাম, বরকত, জব্বার, শফিউরসহ অনেকে শহিদ হন। দেশব্যাপী আন্দোলন চরম আকারে ছড়িয়ে পড়লে সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতে বাধ্য হয়। ১৯৫৬ সালের সংবিধানে তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।উদ্দীপকে দেখা যায়, 'ক' একটি স্বাধীন রাষ্ট্র এবং এই রাষ্ট্রের শাসকগোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ মানুষের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু এর প্রতিবাদে ওই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী তীব্র আন্দোলন গড়ে তোলে। স্পষ্টত, উদ্দীপকে বর্ণিত ঘটনায় ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রতিরূপ অঙ্কিত হয়েছে, যা উভয়কে অভিন্নভাবে সাদৃশ্যপূর্ণ করেছে। আর তাই বলা যায়, উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ ঐতিহাসিক আন্দোলনটি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত আন্দোলনই অর্থাৎ ভাষা আন্দোলনই বাংলাদেশ স্বাধীনতার সূত্রপাত করে- উক্তিটি যথার্থ।১৯৫২ সালের ভাষা আন্দোলনে ভাষা শহিদদের আত্মদানের ঘটনা পরবর্তীকালে প্রতিটি সংগ্রামের সুতিকাগার হিসেবে কাজ করেছে। ভাষা আন্দোলন ছিল পাকিস্তান শাসনামলে বাঙালিদের অধিকার আদায়ের প্রথম সফল ও ফলপ্রসূ একটি আন্দোলন। এ আন্দোলনের ফলে বাঙালির ন্যায্য অধিকার আদায়ের বিজয় অর্জিত হয়। সেই সাথে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়। এ আন্দোলন থেকে বাঙালিরা শিক্ষা অর্জন করতে সক্ষম হন যে আন্দোলন-সংগ্রাম ব্যতীত কোনো অধিকার আদায় করা সম্ভব নয়। ভাষা আন্দোলন একটি জাতীয় চেতনার জন্ম দেয়। এ চেতনা পরবর্তীকালে সব আন্দোলন ও সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। ভাষা আন্দোলনের প্রেরণায় ১৯৫৪ সালের নির্বাচনে বাঙালিরা অভূতপূর্ব বিজয় অর্জন করে। ১৯৬২ সালের শিক্ষানীতি বিরোধী আন্দোলন ভাষা আন্দোলন অনুপ্রেরণা যোগায়। ১৯৬৬ সালে ৬ দফা দাবি ভাষা আন্দোলনের ফলে উৎসারিত চেতনারই সম্প্রসারিত রূপ। একইভাবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনেও এর প্রভাব বিদ্যমান। আর বাঙালি জাতির মুক্তির আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বীর বাঙালি সেনানীরা যে বীরত্ব, ত্যাগ-তিতিক্ষা ও শৌর্যবীর্য দেখিয়েছে, তা ভাষা আন্দোলনের দ্বারা অর্জিত বীরত্বেরই ফল। সুতরাং বলা যায়, ভাষা আন্দোলনই স্বাধীনতার সূত্রপাত করে।
HSCCivics 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতি প্রতিরোধে কোনটি কার্যকর ভূমিকা রাখে না?

Dinajpur · 2017

  • জনসচেতনতা
  • গণ নিরবতা
  • আইনের যথাযথ প্রয়োগ
  • সাধীন বিচার ব্যবস্থা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্থ চরিতার্থ করার বাসনা, প্রবল উচ্চাকাঙ্ক্ষা প্রভৃতি কারণে দুর্নীতি সমাজ ব্যবস্থায় প্রসার লাভ করছে।Q. দুর্নীতির মাধ্যমে
i. আইন-শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে না
ii. বিচার ব্যবস্থা কলুষিত হয়
iii. ভূমি ব্যবস্থনায় ধস নামেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?

Dinajpur · 2017

  • ১০
  • ১২
  • ১৪
  • ১৬

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-
i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র
ii. কোনো সামরিক জোটের সদস্য নয়
iii. একসময়ের ব্রিটিশ উপনিবেশনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.SAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে
i. বাণিজ্য শুল্ক হ্রাস
ii. অবাধ বাণিজ্য এলাকা গঠন
iii. ভারসাম্যপূর্ণ বাণিজ্য এলাকা গড়ে তোলানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?

Dinajpur · 2017

  • সমঝোতা ও সহযোগিতা
  • বন্ধুত্ব ও আন্তরিকতা
  • জাতীয় স্বার্থ সংরক্ষণ ও উদারনীতি
  • অন্য দেশে সামরিক হস্তক্ষেপ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম কী?

Dinajpur · 2017

  • ও.আই.সি
  • ওপেক
  • ই.ইউ
  • ও.এ.ইউ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?

Dinajpur · 2017

  • ১২
  • ১৫

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?

Dinajpur · 2017

  • দ্বাদশ
  • ত্রয়োদশ
  • চতুর্দশ
  • পঞ্চদশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. স্বাধীনতা আন্দোলনের জাতীয়তাবাদী নেতা হিসাবে তিনি জাতির কাছে কীরূপ সম্মান লাভ করেন
i. জাতীয় নেতা
ii. জাতির পিতা
iii. জাতির বিবেকনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। তিনি কৃষ্ণাঙ্গদের অধিকারের জন্য সারাজীবন আন্দোলন সংগ্রাম করেছেন। জীবনের বেশির ভাগ সময়ই তিনি জেলে কাটিয়েছেন। তার এই ত্যাগের বিনিময়েই কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।Q. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সঙ্গে বাংলাদেশের কোন নেতার তুলনা করা যায়?

Dinajpur · 2017

  • শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  • হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

Dinajpur · 2017

  • দ্বি-জাতি তত্ত্ব
  • কৃষক-প্রজা তত্ত্ব
  • প্রজাস্বত্ব
  • স্বদেশী তত্ত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:মানুষের সীমাহীন লোভ, আত্মস্বার্বিশ্বের শতকরা কতভাগ মানুষ প্রতিবন্ধীতার সমস্যায় আক্রান্ত?কমনওয়েলথের বৈশিষ্ট্য হলো এর সদস্যগুলো-i. স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রii. কোনো সামরিকSAFTA এর মূল লক্ষ্য হচ্ছে, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যেi. বাণিজ্য শুল্ক হ্রাসii. অববাংলাদেশের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কোনটি নয়?ইসলামী ভ্রাতৃত্ব, ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সর্ববৃহৎ মুসলিম সংগঠনটির নাম বাংলাদেশ সরকারি কর্মকমিশন ন্যূনপক্ষে কতজন সদস্য নিয়ে গঠিত হতে পারে?কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়?নিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতানিচের উদ্দীপকটি পড়ে নিন্মোক্ত প্রশ্নের উত্তর দাও:দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা'একজাতি একরাষ্ট্র' কোন তত্ত্বের মূলমন্ত্র?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।