অপারেশন সার্চলাইট সম্পর্কে কী জানো লেখ।
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালি নিধনের পর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তার নাম দেওয়া হয় 'অপারেশন সার্চলাইট'। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক তমসাচ্ছন্ন রাত। এ রাতে জেনারেল ইয়াহিয়া অত্যন্ত তড়িঘড়ি করে বৈঠক সমাপ্ত এবং বাঙালিদের অতর্কিত হামলা করার নির্দেশ দিয়ে ঢাকা ত্যাগ করেন। তার নির্দেশে পাকিস্তানি বাহিনী রাত ১১টা থেকে নিরস্ত্র, ঘুমন্ত নিরীহ বাঙালি বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সাধারণ মানুষের প্রতি নৃশংসতম হত্যাযজ্ঞে লিপ্ত হয়। যাকে সাংবাদিক এন্থনি ম্যাসকারেনহাস বিশ শতকের সর্বাপেক্ষা ঘৃণ্যতম প্রবঞ্চনা বলে উল্লেখ করেন। ২৫ মার্চের এ কালরাত্রির ঘটনাটিই 'অপারেশন সার্চলাইট' হিসেবে পরিচিত।
HSC Civics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 2nd Paper · সৃজনশীল
অপারেশন সার্চলাইট সম্পর্কে কী জানো লেখ।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর