স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের সরকার কতটা সহায়ক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুমনের দেশে কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক বা স্থানীয় সরকারের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন নেই। সেখানে সকল ক্ষমতা সংবিধান অনুযায়ী কেন্দ্রের হাতে ন্যস্ত, যা এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্যকে নির্দেশ করছে। এ ধরনের সরকারব্যবস্থা স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয়।এককেন্দ্রিক সরকারব্যবস্থায় রাষ্ট্রপরিচালনার সকল ক্ষমতা সাংবিধানিকভাবে কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। স্থানীয় বা প্রাদেশিক সরকার কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। অর্থাৎ স্থানীয় সরকারের কাজের ক্ষেত্রে কোনো স্বাধীনতা থাকে না। এ ধরনের সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার বা প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতার কোনো বণ্টন না থাকায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কর্মকান্ডে সাধারণ জনগণের অংশগ্রহণের সুযোগ সীমিত থাকে। ফলে স্থানীয় পর্যায়ে জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের বিকাশ ঘটে না। তাই স্থানীয় নেতৃত্বও গড়ে ওঠে না।এককেন্দ্রিক সরকারব্যবস্থায় শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আমলাদের ওপর নির্ভরশীল থাকে। আমলাদের মাধ্যমে কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সরকারি নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করে। এক্ষেত্রে শাসনকার্য পরিচালনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ তেমন প্রয়োজন হয় না।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা মোটেই সহায়ক নয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
স্থানীয় নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের সরকার কতটা সহায়ক? ব্যাখ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর