উদ্দীপকে নির্দেশিত অঙ্গটি কীভাবে সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত অঙ্গটি হলো সরকারের বিচার বিভাগ। বিচার বিভাগীয় পর্যালোচনা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে।উদ্দীপকে উল্লিখিত করিম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সদস্য। তার প্রধান দায়িত্ব হলো জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষা করা। এখানে সরকারের গুরত্বপূর্ণ অঙ্গ বলতে বিচার বিভাগের প্রতি নির্দেশ করা হয়েছে। অর্থাৎ করিম সাহেব সরকারের বিচার বিভাগের সদস্য হিসেবে জনগণের মৌলিক অধিকার ও সংবিধানের প্রাধান্য রক্ষার দায়িত্বটি যথাযথভাবে পালন করেন।সরকারের যে বিভাগ দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি প্রদান করে ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার রক্ষা করে তাকে বিচার বিভাগ (Judiciary) বলে। এটি নিম্নোক্ত উপায়ে সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে:বিচার বিভাগকে সংবিধানের অভিবাবক ও রক্ষক বলা হয়। সংবিধানের প্রাধান্য নিশ্চিত করা এ বিভাগের দায়িত্ব। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের এবং শাসন বিভাগের কাজের বৈধতা যাচাই করে বিচার বিভাগ। সংবিধান পরিপন্থি কিংবা সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন ও কার্যাবলি সরকারের এ বিভাগটি অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করতে পারে; যাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। এর মাধ্যমে এ বিভাগটি সংবিধানের প্রাধান্য রক্ষা করে।জনগণের মৌলিক অধিকারের রক্ষক হিসেবে বিচার বিভাগ গুরুত্বপূর্ণভূমিকা পালন করে। মৌলিক অধিকার বলতে বোঝায়, নাগরিকজীবনের বিকাশ ও ব্যাপ্তির জন্য অপরিহার্য শর্তাবলি যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয়। যেমন: জীবন ধারণের অধিকার, সম্পত্তি রক্ষার অধিকার প্রভৃতি। বাংলাদেশের সংবিধানে জনগণের যেসব মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব। সরকার কর্তৃক বা অন্যকোনো উপায়ে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার লঙ্ঘিত হলে জনগণ বিচার বিভাগের শরণাপন্ন হয়ে এর প্রতিকার দাবি করতে পারে। বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, বিচার বিভাগীয় পর্যালোচনা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক অধিকার রক্ষা করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নির্দেশিত অঙ্গটি কীভাবে সংবিধানের প্রাধান্য ও জনগণের মৌলিক…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর