উদ্দীপকে দুর্নীতি দমন আইন প্রণয়নে কোন বিভাগ ভূমিকা পালন করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দুর্নীতি দমন আইন প্রণয়নে আইনসভা বা আইন বিভাগ ভূমিকা পালন করেছে।উদ্দীপকে দেখা যাচ্ছে, 'ক' রাষ্ট্রটিতে সরকারের একটি বিভাগ দুর্নীতি দমন বিষয়ক আইন পাস করে, এ পর্যন্ত বিভাগটি দেশের বিভিন্ন প্রয়োজনে ১৬ বার সংবিধান সংশোধন করেছে। উল্লিখিত কার্যক্রম দ্বারা আইন বিভাগকেই নির্দেশ করা হয়েছে।সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইনবিভাগ বলে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আইনবিভাগ বা আইনসভার গুরুত্ব অপরিসীম। আইন বিভাগ যে আইন প্রণয়ন করে, শাসন বিভাগ সে আইন প্রয়োগ করে এবং বিচার বিভাগ সেই আইন অনুসারে বিচারকার্য সম্পন্ন করে। অর্থাৎ আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনই হলো রাষ্ট্র পরিচালনার মূলভিত্তি। আইন বিভাগের সদস্যগণ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। তারা তাদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে দায়ী থাকেন। এজন্য জনস্বার্থ ও জনকল্যাণ বহির্ভূত কোনো আইন যাতে প্রণীত না হতে পারে সেদিকে তারা সতর্ক দৃষ্টি রাখেন। এর ফলে প্রশাসনিক স্তর থেকে শুরু করে সবক্ষেত্রেই দুর্নীতি কমে যায়, স্বেচ্ছাচারিতা দূর হয়, সর্বপোরি আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।পরিশেষে বলা যায়, আধুনিক আইনসভার কার্যাবলি ব্যাপক। কার্যকর আইনসভার মাধ্যমেই একটি দেশে দুর্নীতি হ্রাস, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দুর্নীতি দমন আইন প্রণয়নে কোন বিভাগ ভূমিকা পালন করেছে? ব্যা…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর