উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের বিভাগটির কার্যাবলি থেকে পাঠ্যবইয়ের আলোচিত সরকারের বিভাগটির কার্যাবলি অনেক ব্যাপক- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্রে সরকারের যে বিভাগটির কার্যক্রমকে নির্দেশ করা হয়েছে তা হচ্ছে আইন বিভাগ বা আইনসভা।আইন প্রণয়ন ছাড়াও আইনসভাকে আরো অনেক দায়িত্ব পালন করতে হয়। নিচে আইনসভার কার্যাবলি তুলে ধরা হলো-প্রথমত, আইন বিভাগের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন। রাষ্ট্রীয় মূলনীতিগুলোকে সমুন্নত রেখে আইনসভা প্রচলিত আইনের কিংবা প্রথাগত বিধানের সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে।দ্বিতীয়ত, আইনসভা সংবিধান রচনা ও প্রয়োজনবোধে তা সংশোধন করে থাকে। স্বাধীনতা অর্জনের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের গণপরিষদ ১৯৭২ সালে 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান' রচনা করে।তৃতীয়ত, গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা জাতীয় অর্থ তহবিলের অভিভাবক ও রক্ষক। আইনসভার সম্মতি ব্যতীত কোনো কর ধার্য বা ব্যয় বরাদ্দ করা হয় না।চতুর্থত, সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে শাসনসংক্রান্ত কাজ নিয়ন্ত্রণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটের সম্মতিক্রমেই রাষ্ট্রপতি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ করেন। পঞ্চমত, অসদাচরণের অভিযোগে আইনসভা যেকোনো সাংসদের সদস্যপদ বাতিল করতে পারে।ষষ্ঠত, সংসদীয় সরকার পদ্ধতিতে শাসন বিভাগ বা মন্ত্রিসভা তাদের কাজের জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইন বিভাগের ভূমিকা, গুরুত্ব ও মর্যাদা বিশেষভাবে উল্লেখেযোগ্য।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের বিভাগটির কার্যাবলি থেকে পাঠ্যবইয়ের আল…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর