উদ্দীপকে 'X [গণিত] ও 'Y [গণিত] রাষ্ট্রের মধ্যে কোনটিকে তুমি কল্যাণকামী মনে কর? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ছক অনুযায়ী 'X [গণিত] রাষ্ট্রে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আর 'Y [গণিত] রাষ্ট্রে এককেন্দ্রিক সরকার বিদ্যমান। এ দুটির মধ্যে আমি 'X [গণিত] রাষ্ট্রকে উত্তম মনে করি।মন্ত্রিপরিষদ শাসিত সরকার হলো সেই সরকার যেখানে শাসন বিভাগ তার সকল কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে। আর যে সরকার কাঠামোতে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে দেশের শাসন পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার কাঠামো বলে।মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও এককেন্দ্রিক সরকার সম্পূর্ণ বিপরীতধর্মী শাসনব্যবস্থা। উভয়ের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন। নিম্নে উভয় সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- সংসদীয় সরকারে শাসন ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। অন্যদিকে এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতাই কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা জনমতভিত্তিক পরিচালিত শাসনব্যবস্থা। অন্যদিকে এককেন্দ্রিক শাসনকার্যে জনগণের অংশগ্রহণের অভাব পরিলক্ষিত হয়, যা স্বেচ্ছাচারিতারই নামান্তর।সুতরাং আমরা বলতে পারি, মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থার চিত্র ফুটে ওঠেছে। আর এজন্যই আমি উদ্দীপকের 'X [গণিত] রাষ্ট্রের শাসনব্যবস্থা তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা কল্যাণকামী মনে করি।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'X ও 'Y রাষ্ট্রের মধ্যে কোনটিকে তুমি কল্যাণকামী মনে কর? …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর