'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা উত্তম? যুক্তি দেখাও।
উত্তর: ছকে বর্ণিত বৈশিষ্ট্য বিচারে 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় এবং 'খ' রাষ্ট্রে এককেন্দ্রিক সরকারব্যবস্থা বিদ্যমান। এ দুটি সরকার কাঠামোর মধ্যে এককেন্দ্রিক সরকারব্যবস্থাকে আমি উত্তম বলে মনে করি।ভৌগোলিকভাবে ক্ষমতা বণ্টনের নীতি অনুযায়ী সরকারের দুটি ধরন হলো যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক। এককেন্দ্রিক সরকার বলতে এমন এক ধরনের শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে শাসন ক্ষমতা ভৌগোলিকভাবে বিভাজন করা হয়নি, বরং এখানে শাসন ক্ষমতা একক, অখণ্ড, অবিভাজ্য থেকে একটি কেন্দ্রীয় সরকার কর্তৃক পরিচালিত হয়। শাসনকার্যের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার কিছু ক্ষমতা ও দায়িত্ব স্থানীয় ও আঞ্চলিক সংস্থাসমূহের কাছে অর্পণ করে। তবে স্থানীয় শাসকগণ সম্পূর্ণভাবে তাদের কাজের জন্য কেন্দ্রের নিকট দায়বদ্ধ থাকে। ছকে বর্ণিত 'খ' রাষ্ট্রে এ ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারে সাংবিধানিকভাবে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগাভাগি করে দেওয়া এবং উভয়ই স্বাধীন ও স্বতন্ত্র থাকে।উল্লিখিত দুটি সরকারব্যবস্থার মধ্যে এককেন্দ্রিক শাসনব্যবস্থা শক্তিশালী সরকার প্রতিষ্ঠায় সহায়ক। কারণ এটি অভিন্ন আইনের দ্বারা অখণ্ড নীতির ভিত্তিতে পরিচালিত হয় বিধায় শাসনকার্যে দৃঢ়তা প্রকাশ পায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুটি সরকারের মধ্যে ক্ষমতা ভাগাভাগি এবং আলাদা নীতিতে পরিচালিত হয় বলে শাসনব্যবস্থা দুর্বল হয়ে থাকে। তাছাড়া এককেন্দ্রিক সরকারে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়ে থাকে। এ ব্যবস্থায় জনগণের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা বৃদ্ধি পায় এবং ঐক্য সুসংহত হয়। অন্যদিকে ক্ষমতার বিভাজন যুক্তরাষ্ট্রীয় সরকারকে দুর্বল করে তোলে, যা জাতীয় ঐক্য ও অগ্রগতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আবার এককেন্দ্রিক সরকার কেন্দ্রের একক সিদ্ধান্তে পরিচালিত হয়। ফলে দ্রুত, সময়োপযোগী এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর করা সম্ভব হয়। এ ব্যবস্থায় সরকারি ব্যয় কম হয় এবং এটি সাংগঠনিক দিক দিয়ে সরল প্রকৃতির হয়ে থাকে। একটি দেশের সুষম উন্নয়নে এ সরকারব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ব্যয়বহুল, এখানে সাংগঠনিক জটিলতা রয়েছে। কেন্দ্র ও প্রদেশে ক্ষমতা ভাগাভাগি হয় বলে যেকোনো ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় না। সর্বোপরি এটি জরুরি অবস্থার জন্য সহায়ক নয়। উপর্যুক্ত আলোচনায় এটা প্রতীয়মান হয় যে, ছকে উল্লিখিত 'ক' এবং 'খ' রাষ্ট্রে বিদ্যমান যথাক্রমে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকারের মধ্যে এককেন্দ্রিক সরকারব্যবস্থা অধিক উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' ও 'খ' রাষ্ট্রের মধ্যে কোন ধরনের সরকার ব্যবস্থা উত্তম? যুক্তি দে…
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর