'ক' বিভাগ দ্বারা সরকারের কোন বিভাগকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ক' বিভাগ দ্বারা সরকারের আইন বিভাগকে বোঝানো হয়েছে। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ অন্যতম। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের এ বিভাগটি আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, রাষ্ট্রের শাসন ও বিচার সংক্রান্ত নানাবিধ কাজ সম্পাদন করে থাকে। এটি একটি রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে জনগণের আশা- আকাঙ্ক্ষাকে সরকারের কাছে উপস্থাপন করে থাকে। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই এ বিভাগটি গঠিত হয়। উদ্দীপকে উপস্থাপিত 'ক' অংশে উল্লিখিত বিষয়গুলোই প্রতিফলিত হয়েছে। 'ক' বিভাগে দেখা যায়, এটি নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত। এর প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। এ বিভাগটি তার সকল কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সরকারের আইন বিভাগটিও নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত হয়। বাংলাদেশের আইন বিভাগ আইনসভা বা জাতীয় সংসদ নামে অভিহিত। জনগণের দ্বারা নির্বাচিত ৩০০ জন জনপ্রতিনিধি এবং সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০জন মহিলা সদস্য নিয়ে এটি গঠিত। এটি একটি এক- কক্ষবিশিষ্ট আইনসভা। এর প্রধান কাজ হচ্ছে দেশের শাসন ও বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন প্রণয়ন করা। এক্ষেত্রে দেশের সংবিধান ও জনগণের গতি-প্রকৃতির প্রতি সতর্ক দৃষ্টি রেখে আইনসভা নতুন আইন প্রণয়ন করে থাকে। আবার প্রয়োজন এবং দেশের সার্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আইনসভা আইন সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন করে। সরকারের আইন বিভাগ শাসন বিভাগের কাজকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আবার সরকারের আইন বিভাগের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাই তারা তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। সুতরাং দেখা যাচ্ছে, ছকের 'ক' বিভাগটি সরকারের আইন বিভাগকেই নির্দেশ করছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' বিভাগ দ্বারা সরকারের কোন বিভাগকে বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর