শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে উল্লিখিত বিভাগ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন? তোমার মতামত উপস্থাপন করো।

উত্তর: হ্যাঁ সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে উল্লিখিত বিভাগ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। সরকারের মূল কাজ পরিচালনার জন্য তিনটি অঙ্গ বা বিভাগ রয়েছে। এর মধ্যে দুটি হলো আইন বিভাগ ও শাসন বিভাগ। এ বিভাগ দুটির কথাই উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। এ বিভাগ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে রাষ্ট্রে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। এছাড়া শাসন বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে আইনসভার সদস্যরাই দায়িত্বে নিয়োজিত থাকে। তাই সংসদীয় সরকারের আইন ও শাসন বিভাগ ওতপ্রোতভাবে জড়িত। এ বিভাগ বর্তমানকালে ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে। তাই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য আইন বিভাগের নিকট শাসন বিভাগের কর্মকর্তাদের দ্বায়িত্বশীলতা নিশ্চিত করা হয়েছে। আইনসভায় প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, আইনসভার কমিটিগুলোর কর্মতৎপরতা প্রভৃতির মাধ্যমে আইনসভার কাছে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আইন ও শাসন বিভাগের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ফলে আইন ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্ক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত করে। পরিশেষে বলা যায়, শাসন বিভাগ রাষ্ট্রের নির্বাহী কাজের মূল কেন্দ্রবিন্দু। এ বিভাগের কাজের ওপর দেশের সামগ্রিক সাফল্য নির্ভর করে। তাই এ বিভাগের কাজের ওপর নিয়ন্ত্রণ আবশ্যক। এক্ষেত্রে আইন বিভাগ তাদের কাজ নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করতে সহায়তা করে। আইন বিভাগ তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে। ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তুমি কি মনে কর সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে উল্লিখিত বিভাগ দুটির…

Dhaka · 2017

উত্তর

কোনো কর্তৃপক্ষের কাছ থেকে নাগরিকের অবাধ তথ্য প্রাপ্তির অধিকারকে তথ্য অধিকার বলা হয়।

উত্তর

নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তির পদমর্যাদাই হচ্ছে নাগরিকতা। আর পৌরনীতি এই নাগরিকতার উদ্ভব, বিকাশ, বিবর্তন, সুনাগরিকতা, নাগরিকের অধিকার-কর্তব্য, নাগরিক জীবনের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক রূপ প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করে। অর্থাৎ নাগরিক জীবনের প্রকৃত অর্থ ও তাৎপর্য অনুধাবনের ক্ষেত্রে পৌরনীতির জ্ঞান অপরিহার্য। এ কারণেই এ বিষয়টিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।

উত্তর

'ক' বিভাগ দ্বারা সরকারের আইন বিভাগকে বোঝানো হয়েছে। সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ অন্যতম। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের এ বিভাগটি আইন প্রণয়ন, সংবিধান সংশোধন, রাষ্ট্রের শাসন ও বিচার সংক্রান্ত নানাবিধ কাজ সম্পাদন করে থাকে। এটি একটি রাষ্ট্রের মেরুদণ্ড হিসেবে জনগণের আশা- আকাঙ্ক্ষাকে সরকারের কাছে উপস্থাপন করে থাকে। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই এ বিভাগটি গঠিত হয়। উদ্দীপকে উপস্থাপিত 'ক' অংশে উল্লিখিত বিষয়গুলোই প্রতিফলিত হয়েছে। 'ক' বিভাগে দেখা যায়, এটি নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত। এর প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। এ বিভাগটি তার সকল কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ থাকে। সরকারের আইন বিভাগটিও নির্বাচিত প্রতিনিধি দ্বারা গঠিত হয়। বাংলাদেশের আইন বিভাগ আইনসভা বা জাতীয় সংসদ নামে অভিহিত। জনগণের দ্বারা নির্বাচিত ৩০০ জন জনপ্রতিনিধি এবং সংরক্ষিত আসনে নির্বাচিত ৫০জন মহিলা সদস্য নিয়ে এটি গঠিত। এটি একটি এক- কক্ষবিশিষ্ট আইনসভা। এর প্রধান কাজ হচ্ছে দেশের শাসন ও বিচারকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন প্রণয়ন করা। এক্ষেত্রে দেশের সংবিধান ও জনগণের গতি-প্রকৃতির প্রতি সতর্ক দৃষ্টি রেখে আইনসভা নতুন আইন প্রণয়ন করে থাকে। আবার প্রয়োজন এবং দেশের সার্বিক পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আইনসভা আইন সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন করে। সরকারের আইন বিভাগ শাসন বিভাগের কাজকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে। সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। আবার সরকারের আইন বিভাগের সদস্যগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। তাই তারা তাদের কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। সুতরাং দেখা যাচ্ছে, ছকের 'ক' বিভাগটি সরকারের আইন বিভাগকেই নির্দেশ করছে।

উত্তর

হ্যাঁ সুশাসন প্রতিষ্ঠার জন্য উদ্দীপকে উল্লিখিত বিভাগ দুটির মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করা প্রয়োজন বলে আমি মনে করি। সরকারের মূল কাজ পরিচালনার জন্য তিনটি অঙ্গ বা বিভাগ রয়েছে। এর মধ্যে দুটি হলো আইন বিভাগ ও শাসন বিভাগ। এ বিভাগ দুটির কথাই উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। এ বিভাগ দুটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান থাকলে রাষ্ট্রে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থায় আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। এছাড়া শাসন বিভাগের গুরুত্বপূর্ণ পদগুলোতে আইনসভার সদস্যরাই দায়িত্বে নিয়োজিত থাকে। তাই সংসদীয় সরকারের আইন ও শাসন বিভাগ ওতপ্রোতভাবে জড়িত। এ বিভাগ বর্তমানকালে ব্যাপক ক্ষমতার অধিকারী হয়ে উঠেছে। তাই শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য আইন বিভাগের নিকট শাসন বিভাগের কর্মকর্তাদের দ্বায়িত্বশীলতা নিশ্চিত করা হয়েছে। আইনসভায় প্রশ্ন জিজ্ঞাসা, নিন্দা প্রস্তাব, মুলতুবি প্রস্তাব, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, আইনসভার কমিটিগুলোর কর্মতৎপরতা প্রভৃতির মাধ্যমে আইনসভার কাছে শাসন বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি আইন ও শাসন বিভাগের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। ফলে আইন ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্ক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত করে। পরিশেষে বলা যায়, শাসন বিভাগ রাষ্ট্রের নির্বাহী কাজের মূল কেন্দ্রবিন্দু। এ বিভাগের কাজের ওপর দেশের সামগ্রিক সাফল্য নির্ভর করে। তাই এ বিভাগের কাজের ওপর নিয়ন্ত্রণ আবশ্যক। এক্ষেত্রে আইন বিভাগ তাদের কাজ নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করতে সহায়তা করে। আইন বিভাগ তাদের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করে। ফলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।