'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার বিদ্যমান থাকার সম্ভাব্যতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকের 'খ' নামক গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাজা এবং সরকার প্রধান প্রধানমন্ত্রী। সুতরাং 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার বিদ্যমান থাকার কোনো সম্ভাবনা নেই।রাষ্ট্রপতিশাসিত সরকার বলতে ঐ সরকারব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি তার কাজের জন্য আইন পরিষদের প্রভাবমুক্ত থাকেন অর্থাৎ আইন পরিষদের নিকট দায়ী থাকেন না। এ ধরনের সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান। তার কাজে সাহায্য করার জন্য একটি মন্ত্রিসভা থাকে। তিনি নিজের ইচ্ছামতো মন্ত্রী নিয়োগ ও বরখাস্ত করতে পারেন। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল প্রভৃতি দেশে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রচলিত রয়েছে।উদ্দীপকের 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাজা এবং সরকার প্রধানপ্রধানমন্ত্রী; যা রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সুতরাং, 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার বিদ্যমান থাকার কোনো সম্ভাবনা নেই। সেখানে মূলত নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান। কেননা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো-রাজা বা রানি উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন এবং তিনি নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। মূলত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিচালিত হয়। এক্ষেত্রে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীই প্রকৃত শাসক। যেমন- যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের 'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার বিদ্যমান থাকার কোনো সম্ভাবনা নেই। কেননা সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'খ' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত সরকার বিদ্যমান থাকার সম্ভাব্যতা যাচাই …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর