'খ' রাষ্ট্রের সরকারের সাথে বাংলাদেশের বৈসাদৃশ্য তুলে ধরো।
উত্তর: 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থা হলো রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা। অন্যদিকে বাংলাদেশের সরকারব্যবস্থা হলো সংসদীয় সরকারব্যবস্থা। তাই এ দুই সরকারব্যবস্থার মধ্যে বহুবিধ বৈসাদৃশ্য রয়েছে। যে শাসনব্যবস্থায় শাসন-সংক্রান্ত সকল ক্ষমতা মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রিপরিষদ নিজেদের যাবতীয় কাজ ও নীতিনির্ধারণের জন্য আইন পরিষদের নিকট দায়ী থাকে তাকে মন্ত্রিপরিষদশাসিত সরকার বলে। অন্যদিকে রাষ্ট্রপতিশাসিত সরকার বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে না বরং তার দায়বদ্ধতা জনগণের নিকট।বাংলাদেশের সরকারব্যবস্থায় অর্থাৎ সংসদীয় সরকারব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। আর 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থায় রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী। বাংলাদেশের সরকার তার যাবতীয় কাজের জন্যআইনসভার নিকট দায়ী থাকে। কিন্তু 'খ' রাষ্ট্রের সরকার অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকারকে কারও কাছে জবাবদিহি করতে হয় না। সংসদীয় সরকার বা মন্ত্রিপরিষদশাসিত সরকারব্যবস্থা স্থায়ীভাবে গঠিত নয় বরং যেকোনো সময় পরিবর্তিত হয়। এ সরকারব্যবস্থায়আইনসভাকে না জানিয়ে দেশের চরম সংকটকালে কিংবা জরুরি অবস্থা চলা কালেও কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। এ ধরনের সরকারের বিভাগগুলো একত্রিত থাকে। অন্যদিকে রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা অপেক্ষাকৃত স্থায়ী সরকারব্যবস্থা। এ সরকারব্যবস্থায় দেশের চরম সংকটকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এছাড়া এ সরকারের বিভাগগুলো পৃথক থাকে।উপর্যুক্ত আলোচনায় বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থা এবং উদ্দীপকের 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থার মধ্যকার বৈসাদৃশ্যগুলো ফুটে উঠেছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'খ' রাষ্ট্রের সরকারের সাথে বাংলাদেশের বৈসাদৃশ্য তুলে ধরো।
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর