শেয়ারFacebookWhatsApp

পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্ট্যসমূহ লিখ।

উত্তর: পিটারের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান।গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায়, যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না। বরং তাদের দায়বদ্ধতা জনগণের নিকট। উদ্দীপকেও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে।উদ্দীপকে দেখা যায়, পিটারের দেশের সরকার আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। অর্থাৎ পিটারের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কার্যকর রয়েছে। এরূপ সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। তিনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় বিপুল ক্ষমতার অধিকারী হন। এ সরকারব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। এ সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত। আইনসভা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না। কেবল বিশেষ ব্যবস্থায় তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সম্ভব। সাধারণত তিনি আইনসভার নিকট দায়ী নন। আবার তিনি আইনসভাকে ভেঙ্গে দিতে পারেন না। এই সরকার ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয়। অভিশংসন প্রস্তাব ছাড়া আইনসভা রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে পারে না। তাছাড়া এ সরকার ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকায় বিচার বিভাগের প্রধান্য থাকে। পিটারের দেশের সরকার ব্যবস্থায় অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এসকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

পিটারের রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? এ সরকারের বৈশিষ্…

উদ্দীপক

পিটার তার বন্ধু দীনেশকে জানায় তাদের সরকার দীনেশদের সরকারের মত আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়।

Barisal · 2017

উত্তর

কক্ষের ভিত্তিতে আইনসভা দুই প্রকার। যথা: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।

উত্তর

বিচার বিভাগীয় পর্যালোচনা এমন এক পদ্ধতি বিশেষ, যার মাধ্যমে বিচার বিভাগ দেশের আইন বিভাগ ও শাসন বিভাগের দ্বারা গৃহীত কার্যব্যবস্থার সাংবিধানিক বৈধতা নির্ধারণ করে। এরূপ কার্যব্যবস্থা সাংবিধানিক বিধানাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় আদালত এগুলো অবৈধ ও অকার্যকর বলে ঘোষণা করে এবং এগুলো কার্যকরী করতে অস্বীকার করে। সুতরাং বিচার বিভাগ সংবিধান ব্যাখ্যা করে কোনো আইন বা প্রশাসনিক বিধি-বিধানের সাংবিধানিক বৈধতা স্থির করার যে ক্ষমতা ভোগ করে তাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে।

উত্তর

পিটারের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান।গণতান্ত্রিক সরকারের একটি প্রধান রূপ হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে এমন শাসন ব্যবস্থাকে বোঝায়, যেখানে রাষ্ট্রের শাসন পরিচালনার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে এবং রাষ্ট্রপতি সাধারণত আইনসভার নিকট দায়ী থাকেন না। বরং তাদের দায়বদ্ধতা জনগণের নিকট। উদ্দীপকেও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে।উদ্দীপকে দেখা যায়, পিটারের দেশের সরকার আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য নয়। অর্থাৎ পিটারের দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কার্যকর রয়েছে। এরূপ সরকারব্যবস্থায় রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক। তিনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় বিপুল ক্ষমতার অধিকারী হন। এ সরকারব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন। মন্ত্রিগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন। এ সরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ওপর প্রতিষ্ঠিত। আইনসভা রাষ্ট্রপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস করে তাকে ক্ষমতাচ্যুত করতে পারে না। কেবল বিশেষ ব্যবস্থায় তাকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা সম্ভব। সাধারণত তিনি আইনসভার নিকট দায়ী নন। আবার তিনি আইনসভাকে ভেঙ্গে দিতে পারেন না। এই সরকার ব্যবস্থায় সরকার স্থিতিশীল হয়। অভিশংসন প্রস্তাব ছাড়া আইনসভা রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করতে পারে না। তাছাড়া এ সরকার ব্যবস্থায় ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর থাকায় বিচার বিভাগের প্রধান্য থাকে। পিটারের দেশের সরকার ব্যবস্থায় অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় এসকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত দীনেশের সরকার সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার।যে শাসনব্যবস্থায় শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রিপরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। এ সরকারের শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে। প্রয়োজন অনুসারে মন্ত্রিসভা অতিসহজেই আইন পরিষদে আইন পাস করে নিতে পারে। কেননা মন্ত্রিপরিষদের সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য। শাসন বিভাগ তাদের স্থায়িত্ব এবং কার্যকালের জন্য আইনসভার নিকট দায়ী। আইনসভার আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। ফলে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা বজায় থাকে। বিকল্প সরকার হিসেবে বিরোধী দল গঠনমূলক আলোচনা, সমালোচনা দ্বারা সরকারের ত্রুটি-বিচ্যুতিসমূহ তুলে ধরে। ফলে সরকার কোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। শাসন বিভাগকে তাদের গৃহীতনীতি, সিদ্ধান্ত ও কাজের জন্য আইন সভার নিকট দায়ী থাকতে হয়। ফলে শাসন বিভাগ স্বৈরাচারী হতে পারে না। সংসদীয় সরকার প্রতিনিধিত্বমূলক হওয়ায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে সরকার গঠিত হয়। ফলে নীতিগ্রহণ ও বাস্তবায়নে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে। এ শাসনব্যবস্থায় জনগণ নিজেদেরকে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা অন্যান্য রাষ্ট্রব্যবস্থা থেকে অপেক্ষাকৃত উত্তম। সুতরাং, গণতান্ত্রিক উন্নয়নে এ সরকার জরুরি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।