উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'ক' রাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় সরকার এবং 'খ' রাষ্ট্র দ্বারা এককেন্দ্রিক সরকারকে বোঝানো হয়েছে। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। অন্যদিকে সরকার বলতে এমন এক ধরনের সরকারকে বোঝায়, যেখানে সংবিধানের মাধ্যমে রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা কেন্দ্রীয় সরকারের নিকট ন্যস্ত থাকে। এখানে প্রাদেশিক সরকার বা অঙ্গরাজ্য সরকার থাকতে পারে, কিন্তু এই সরকারগুলো কোনো স্বাধীন ক্ষমতা ভোগ করে না। নিচে যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক সরকার ব্যবস্থার তুলনামূলক বিশ্লেষণ করা হলো; ১. ক্ষমতা ও কর্তৃত্ব: এককেন্দ্রিক সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় আইনসভা দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার একমাত্র ক্ষমতার অধিকারী হয় না।২. সংবিধান কর্তৃক ক্ষমতা বণ্টন: এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান আঞ্চলিক সরকারসমূহের মধ্যে ক্ষমতা বণ্টন করে না। অপরদিকে, যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় কেন্দ্রীয় সরকার এবং আঞ্চলিক সরকার সমমর্যাদার ভিত্তিতে নিজ নিজ ক্ষমতা চর্চা করে থাকে।৩. সংবিধানের প্রকৃতি: এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় দেশের সংবিধান লিখিত অথবা অলিখিত, সুপরিবর্তনীয় অথবা দুষ্পরিবর্তনীয় যেকোনো ধরনের হতে পারে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় দেশের সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয় হয়।৪. আনুগত্য: এককেন্দ্রিক সরকারব্যবস্থায় দেশের নাগরিককে শুধু কেন্দ্রীয় সরকারের প্রতি অনুগত থাকতে হয়। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের নাগরিককে কেন্দ্রীয় ও আঞ্চলিক উভয় সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়।৫. বিচার বিভাগের ভূমিকা: এককেন্দ্রেকি সরকার ব্যবস্থায় কেন্দ্রীয় ও আঞ্চলিক সরকারের মধ্যে বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্বই বহাল থাকে। অপরপক্ষে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থায় বিচার বিভাগ সাংবিধানিকভাবে সে বিরোধের মীমাংসা করে থাকে।৬. প্রাদেশিক স্বায়ত্তশাসন: এককেন্দ্রিক সরকারে আঞ্চলিক বা প্রাদেশিক স্বায়ত্তশাসন নেই। কিন্তু যুক্তরাষ্ট্রে, প্রদেশ বা অঙ্গরাজ্যগুলোর স্বায়ত্তশাসন সংবিধান কর্তৃক স্বীকৃত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' ও 'খ' রাষ্ট্রের সরকারব্যবস্থার তুলনামূলক বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর