উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? উক্ত সরকারব্যবস্থার সুবিধাসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা বিদ্যমান। কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যে সরকার গঠিত হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে। এখানে জাতীয় বা কেন্দ্রীয় এবং আঞ্চকি বা প্রাদেশিক সরকার সংবিধান অনুযায়ী শাসন কাজ পরিচালনা করে। সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। যুক্তরাষ্ট্রীয় সরকারের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন-প্রথমত; যুক্তরাষ্ট্রীয় সরকারব্যবস্থা ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রের সমন্বয়ে বৃহৎ রাষ্ট্র গঠনে প্রেরণা যোগায়। প্রদেশ বা অঙ্গরাজ্যগুলো আঞ্চলিক স্বাতন্ত্র্য বিসর্জন না দিয়েও বৃহৎ রাষ্ট্রের মর্যাদা ভোগ এবং জাতীয় ঐক্য গড়ে তুলতে পারে।দ্বিতীয়ত; যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় ক্ষমতা সুনিদিষ্টভাবে সংবিধানের মাধ্যমে প্রদেশ ও কেন্দ্রের মধ্যে বণ্টন করা হয়। ফলে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার দ্বেচ্ছাচারী হতে পারে না।তৃতীয়ত; স্থানীয় বা আঞ্চলিক বিষয়-সংক্রান্ত কাজ অঙ্গরাজ্যের ওপর ন্যস্ত হলে কেন্দ্রীয় সরকার জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে নিজেকে নিয়োজিত রাখতে পারে। ফলে কেন্দ্রীয় সরকার বাড়তি কাজের চাপমুক্ত থাকতে পারে।চতুর্থ; যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে যুক্তরাষ্ট্রীয় মনোভাব বিদ্যমান থাকায় জাতীয় সংহতি বৃদ্ধি পায়। এর ফলে সরকার ও রাষ্ট্রের স্থিতিশীলতা বৃদ্ধি পায়।এ ছাড়াও কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে ভুল বোঝাবোঝির আশঙ্কা কম থাকে। ফলে এদেশগুলোতে নিজস্ব রাজনীতি বিকশিত হয় এবং স্থানীয় নেতৃত্বের পথ সুগম হয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের সরকারব্যবস্থা বিদ্যমান? উক্ত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর