'ক' ও 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মনে কর? তোমার উত্তরের এসব সপক্ষে যুক্তি দাও।
উত্তর: আমি মনে করি 'ক' রাষ্ট্র সরকার ব্যবস্থা তথা সংসদীয় সরকার ব্যবস্থা 'খ' রাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চেয়ে উত্তম। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক ভিত্তিতে সরকারি দুটি ভিন্ন রূপ হল সংসদীয় সরকার ব্যবস্থা ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এ দুটি শাসন ব্যবস্থা কে একে অপরের বিপরীত রূপ বলে মনে করা হয়। এ দুটি শাসনব্যবস্থার গুণের পাশাপাশি দোষত্রুটি বিদ্যমান। তবে উভয়ের মধ্যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা উত্তম। মন্ত্রী পরিষদ ৬ শত সরকারে মন্ত্রিপরিষদ তার যাবতীয় কাজকর্মের জন্য আইনসভার নিকট দায়ী থাকে বলে মন্ত্রিপরিষদের স্বেচ্ছাচারী হয়ে ওঠার কোন সুযোগ থাকে না। এ সরকার ব্যবস্থার অন্যতম প্রধান গুণ হলো নমনীয়তা। এখানে পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে প্রশাসন বা সরকারের প্রয়োজন মাফিক রদবদলের ব্যবস্থা রয়েছে। আইন সভার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গৃহীত হয় বলে স্বচ্ছতা বজায় থাকে । অপরদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ ও আইন বিভাগ পরস্পর স্বাধীনভাবে কাজ করায় উভয়ের মতো সুষ্ঠু সহযোগিতা গড়ে ওঠে না। রাষ্ট্রপতি জনপ্রতিনিধিদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন না বলে স্বচ্ছতাও থাকে না। উপরিক্ত আলোচনার পরিশেষে বলা যায়, রাষ্ট্রপতি শাসিত সরকারের তুলনায় সংসদে সরকার ব্যবস্থা উত্তম।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'ক' ও 'খ' রাষ্ট্রের সরকার ব্যবস্থার মধ্যে কোনটিকে তুমি উত্তম বলে মন…
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর