বাংলাদেশের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাদৃশ্য রয়েছে কি? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থাটি হলো সংসদীয় সরকার ব্যবস্থা। বাংলাদেশের সংসদীয় সরকারব্যবস্থা বিদ্যমান। সুতরাং বাংলাদেশের সরকার ব্যবস্থার সাথে 'খ' দেশের সরকার ব্যবস্থার সাদৃশ্যপূর্ণ। যে শাসন ব্যবস্থার শাসন বিভাগ তাদের কাজের জন্য সংসদ বা আইনসভার নিকট দায়ী থাকে, তাকে মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় সরকার বলে। সংসদীয় শাসন ব্যবস্থায় একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার পরিচালনার প্রকৃত ক্ষমতা থাকে আইনসভার আস্থাভাজন মন্ত্রিসভার হাতে। আর প্রধানমন্ত্রী হলেন মন্ত্রীসভার নেতা, সংগঠক ও সরকার প্রধান। মন্ত্রিসভা যতক্ষণ পর্যন্ত আইনসভার আশা ভাজন থাকবে, ততক্ষণ শাসন ক্ষমতা পরিচালনা করতে পারবে। উদ্দীপকে 'খ' রাষ্ট্রের প্রধানমন্ত্রী সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করেন। এখানে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে অবশ্যই আইনসভার সদস্য হতে হয়। এরূপ বর্ণনায় সংসদীয় সরকার ব্যবস্থার পাওয়া যায়। বাংলাদেশের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসন ব্যবস্থায় সদৃশ্য পাওয়া যায়। কান বাংলাদেশে সংসদীয় বা শাসন ব্যবস্থা বিদ্যমান থাকার এই ব্যবস্থার মন্ত্রী পরিষদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যবস্থার মধ্যে পরিষদ কে কেন্দ্র করে সরকারের সকল কর্মকান্ড পরিচালিত হয়। আর বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলেন প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের সরকার প্রধান। সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন ব্যবস্থা পরিচালিত হয়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকের 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাথে বাংলাদেশের শাসন ব্যবস্থা মিল রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
বাংলাদেশের শাসনব্যবস্থার সাথে 'খ' রাষ্ট্রের শাসনব্যবস্থার সাদৃশ্য র…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর