শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের জনাব নাসরিন সরকারের কোন বিভাগে কর্মরত? উক্ত বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় সমূহ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জনাব নাসরিন সরকারের বিচার বিভাগে কর্মরত । সরকারের প্রধান তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে বিচার বিভাগ। গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসনব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণ রাষ্ট্রে বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরুদায়িত্ব। এ বিভাগের স্বাধীনতা রক্ষায় যেসব বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে হয় সেগুলো হলো- বিচারপতিদের যোগ্যতা, বিচারকদের নিয়োগ পদ্ধতি, বিচারপতিদের সম্মানজনক বেতন ভাতার ব্যবস্থা করা, বিচারকদের কার্যকাল, অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা ইত্যাদি। ন্যায়পরায়ণ, সুযোগ্য ও বিচারক নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাদের নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। তাদেরকে এমন বেতন ভাতা প্রদান করতে হবে যাতে তারা ঘুষের প্রলোভনে আকৃষ্ট না হয়। এবং সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। সর্বোপরি বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে।এসব উপায় অবলম্বন করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের জনাব নাসরিন সরকারের কোন বিভাগে কর্মরত? উক্ত বিভাগের স্বাধ…

উদ্দীপক

জনাব নাসরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগে পড়াশোনা শেষ করে সহকারী জজ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বিভিন্ন মামলা নিষ্পত্তি করেন।

Dinajpur · 2023

উত্তর

দুই কক্ষ বা পরিশোধ নিয়ে যখন আইনসভা গঠিত হয় তখন তাকে দ্বি- কক্ষবিশিষ্ট আইনসভা বলে।

উত্তর

যে সরকার ব্যবস্থায় একই সাথে একাধিক অঞ্চল বা প্রদেশ সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একত্রিত হয়ে রাষ্ট্র গঠন করে তাই যুক্তরাষ্ট্রীয় সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় একাধিক রাষ্ট্রভাষ্য দেশ মিলে একটি শক্তিশালী রাষ্ট্র গঠন করে। কেন্দ্রীয় সরকার সাধারণ স্বার্থে সমগ্র যুক্তরাষ্ট্রে শাসন কার্য পরিচালনা করে এবং প্রাদেশিক সরকার স্বাধীনভাবে স্থানীয় বা প্রাদেশিক বিষয় সমূহ পরিচালনা করে থাকে।

উত্তর

উদ্দীপকে জনাব নাসরিন সরকারের বিচার বিভাগে কর্মরত । সরকারের প্রধান তিনটি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ হচ্ছে বিচার বিভাগ। গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসনব্যবস্থার উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণ রাষ্ট্রে বিচারবিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা রক্ষা করা একটি গুরুদায়িত্ব। এ বিভাগের স্বাধীনতা রক্ষায় যেসব বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করতে হয় সেগুলো হলো- বিচারপতিদের যোগ্যতা, বিচারকদের নিয়োগ পদ্ধতি, বিচারপতিদের সম্মানজনক বেতন ভাতার ব্যবস্থা করা, বিচারকদের কার্যকাল, অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা ইত্যাদি। ন্যায়পরায়ণ, সুযোগ্য ও বিচারক নিয়োগের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাদের নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে। তাদেরকে এমন বেতন ভাতা প্রদান করতে হবে যাতে তারা ঘুষের প্রলোভনে আকৃষ্ট না হয়। এবং সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারে। সর্বোপরি বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে।এসব উপায় অবলম্বন করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।

উত্তর

আইনের শাসন প্রতিষ্ঠায় উদ্দীপকের বিভাগটি তথা বিচার বিভাগের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। আইনের শাসন বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান। কেউ আইনের ঊর্ধ্বে নয় এরূপ সাম্যভিত্তিক শাসন ব্যবস্থা। সুশাসনের অন্যতম প্রধান ভিত্তি হলো আইনের শাসন। আইনের শাসন বলতে মূলত বোঝানো হয় রাষ্ট্রীয় জীবনে নিরপেক্ষতা আইন প্রয়োগের মাধ্যমে মানবাধিকার সংরক্ষণকে সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধী পক্ষের ন্যায়বিচার নিশ্চিত করা এর শর্ত। স্বাধীন নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারবিভাগ আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটা জনগণের অধিকার রক্ষার রক্ষাকবচ।গণতান্ত্রিক রাষ্ট্রে আইন ও শাসন বিভাগের অভিভাবক হিসেবে বিচার বিভাগ নিয়োজিত। আইনের ব্যাখ্যা, আইনের প্রণয়ন, তদন্ত সংক্রান্ত কাজ প্রভৃতির মাধ্যমে বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে। সরকার বা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সংবিধানের লিপিবদ্ধ নাগরিক অধিকারে হস্তক্ষেপ করে তাহলে বিচার বিভাগ তা প্রতিহত করে। আইন বিভাগ ও শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা রোধ করতে বিচারবিভাগ ও কোন বিকল্প নেই। সুষ্ঠু সুন্দর নাগরিক জীবন গঠনে আইন শাসন অপরিহার্য আর বিচার বিভাগই এ নিশ্চয়তা বিধান করে থাকে। পরিশেষে বলা যায় আয়নের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা অপরিসীম।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।