উদ্দীপকের বিভাগের সাথে আইন বিভাগের সম্পর্ক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের বিভাগের সাথে তথা শাসন বিভাগের সাথে আইন বিভাগের গভীর সম্পর্ক রয়েছে। সরকার দুটি গুরুত্বপূর্ণ বিভাগ হল শাসন বিভাগ ও আইন বিভাগ। শাসন বিভাগের দায়িত্ব হলো দেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। অন্যদিকে, আইন বিভাগ শাসন বিভাগের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করে। তাই সরকারের এই দুটি বিভাগের মধ্যে গভীর সম্পর্ক লক্ষ্য করা যায়। একটি দেশে আইনসভা যে আইন প্রণয়ন করে সে অনুযায়ী শাসন বিভাগ দেশ পরিচালনা করে থাকে। বিচার বিভাগ কর্তৃক প্রণীত রায় বাস্তবায়ন করতে গিয়ে শাসন বিভাগ আইন বিভাগের নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। আবার আইনসভার সদস্যরা তাদের কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকে। তাদের কাজের জন্য শাসন বিভাগের উপর নির্ভরশীল থাকে। কেননা, প্রণীত আইন বা গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব সব সময় শাসন বিভাগের হাতেই ব্যস্ত থাকে। আবার শাসন বিভাগ আইনসভার প্রণীত নির্দেশনা বাস্তবায়নে বাধ্য থাকে। গণতান্ত্রিক দেশে সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ যৌথভাবে আইনসভার নিকট তাদের কাজের জন্য বাধ্য থাকে। শাসন ও আইন বিভাগ উভয় উভয়ের প্রতি নির্ভরশীল ও আস্থাশীল। এ দুই বিভাগের মধ্যে কাজের সমন্বয়ের অভাব ঘটলে সুশাসন ব্যাহত হয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। পরিশেষে বলা যায়, শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের বিভাগের সাথে আইন বিভাগের সম্পর্ক আলোচনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর