উদ্দীপকের জনাব 'ক' - এর আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব 'ক' আচরণ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা হল গণতন্ত্র। গণতন্ত্র হলো জনগণের শাসন ব্যবস্থা। যে শাসনব্যবস্থার জনগণ সরাসরি সুযোগ পায় তাই গণতন্ত্র। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র একটি অতি প্রাচীন ধারণা হলেও আধুনিক সরকার ব্যবস্থায় এটি সর্বজনবিদিত একটি রাজনৈতিক ব্যবস্থা। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস। মূলত গণতন্ত্র বলতে এমন একটি শাসন ব্যবস্থা কে বোঝায়, যদি জনগণের মতো ভিত্তিতে জনগণ দ্বারা পরিচালিত হয়। উদ্দীপকে জনাব 'ক' তার সহকর্মীদের সহযোগিতা ও পরামর্শে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। তিনি তার সকল কাজে প্রতিষ্ঠানের অন্যান্য সদস্যদের নিকট জবাবদিহি করেন। কলেজের প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। আর জনাব 'ক' এর এরূপ আচরণ আমাদের সামনে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে উপস্থাপন করে। কেননা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সকলের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়। অতএব বলা যায়, 'ক'- এর আচরণ গণতান্ত্রিক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব 'ক' - এর আচরণ কোন শাসন ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর