উদ্দীপকে প্রশ্ন(?) চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করে সেই বিভাগের স্বাধীনতা রক্ষার উপায় বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে (?) চিহ্নিত স্থানটি সরকারের বিচার বিভাগের নির্দেশ করে। গণতান্ত্রিক সরকার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের কোন বিকল্প নেই। স্বাধীন রাষ্ট্রের শাসন ব্যবস্থায় উৎকর্ষতার জন্য স্বাধীন বিচারব্যবস্থা অপরিহার্য। তাই আধুনিক কল্যাণ রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা একটি গুরুদায়িত্ব। উদ্দীপকে উপস্থাপিত বিচার সংক্রান্ত কাজ আই এর ব্যাখ্যা ও নির্বাহী বিভাগের পরামর্শদান বিষয়গুলো বিচার বিভাগের কার্যাবলী কে নির্দেশ করে। এ বিভাগের স্বাধীনতা রক্ষায় যেসব বিষয়ের উপর গুরুত্ব আরোপ করতে হয় সেগুলো হল - বিচারপতিদের সম্মানজনক বেতন, বিচার পতিদের যোগ্যতা,বিচারকদের নিয়োগ পদ্ধতি, কার্যালয় এবং অন্যান্য বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখা ইত্যাদি। ন্যায়পরায়ণ ও সুযোগ্য আইনগ্য বিচারক নিয়োগ দানের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা সম্ভব। তাদের নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা ও যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে।তাদেরকে এমন বেতন ভাতা প্রদান করতে হবে যাতে তারা ঘুষের প্রলোভনে আকৃষ্ট না হয় এবং সম্মানের সাথে জীবিকা নির্বাহ করে।বিচারকদের কার্যকাল শেষ হওয়ার আগে তাদের বরখাস্ত করা যাবে না। তবে গুরুতর অপরাধ বা দুর্নীতির দায়ে অভিযুক্ত বিচারপতিকে সংবিধানিক উপায়ে বরখাস্ত করা যাবে। সর্বোপরি, বিচার বিভাগকে শাসন বিভাগ ও আইন বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত রাখতে হবে। অবলম্বন করেই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রশ্ন(?) চিহ্নিত স্থানটি সরকারের যে বিভাগকে নির্দেশ করে স…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর